[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

বিড়াল পুষবো

৩৪ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
বিড়াল পুষব, ময়লা কে পরিষ্কার করবে?

বিড়াল চাই—নরম লোমে,

ঘুমাবে এসে আমার কোলে,

আমি বলব, “আয়রে ভাই,

তুই থাক শুধু, কাজ নেই তাই!”

সকাল হলে খাবার দেব,

মাছের কাঁটা বেছে দেব,

বিড়াল বলবে, “ম্যাঁও ম্যাঁও,”

আমি বলব, “বস, খাও খাও!”

কিন্তু হঠাৎ দেখি কী!

লিটার ভরা—বিপদ দেখি!

বিড়াল তখন মুখটি ধুয়ে

চলে গেল সে ঘুমিয়ে শুয়ে।

আমি বসে ভাবি চুপটি করে—

“ময়লা তবে পরিষ্কার করবে কে রে?”

বিড়াল বলে, “আমি না তো!”

আমি বলি, “তুই না তো?”

সে হাই তুলে চোখটি মেলে,

আবার ঘুমায় বিছানার কোণে।

অলস আমি, অলস সে—

দুজন মিলে মুশকিল যে!

বিড়াল পুষব—শখটা ভারী,

কিন্তু ময়লা? ছি ছি ছি! 

শেষে বুঝি মনের ভুল,

পোষা মানে শুধু নয় যে ফুল।

ভালোবাসা যদি সত্যি হয়,

ময়লাটুকুও পরিষ্কার হয়।

তাই বিড়াল যদি ঘরে আনি,

দায়িত্বটাও নেব জানি।

সে হবে আমার ছোট্ট সাথি—

ম্যাঁও ম্যাঁও করে কাটবে রাতি।
আমি Mayabi Ilmaz Megh, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 1 বছর 1 মাস 4 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 69 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6406। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4720
প্রকাশিত19 অগাস্ট ♛ (6,406 পয়েন্ট)
বিভাগকবিতা

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

এ সম্পর্কিত কোন ব্লগ খুঁজে পাওয়া গেল না

...