[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

কারবালা-এ-হুসাইন (আয় কে যাবি?)

৫৮ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

"হে লোকসকল ! আমার বংশ ও পরিচয় চিন্তা করো। 

দেখো, আমি কে?

আমি কি তোমাদের নবীর দৌহিত্র নই? 

আমার পিতা কি আলী ইবনে আবু তালিব নন? 

আমার মাতা কি ফাতিমা যাহরা নন?"


- হযরত মাওলা ইমাম হুসাইন (আঃ)


সংগীত/কালাম :- কারবালা-এ-হুসাইন (আয় কে যাবি?)

গীতিকার :- রাতিন আহমেদ


আয় কে যাবি কারবালায়?

নবীর হুসাইন ডাকছে আয়,

আয়, আয়, আয়,

আয় কে যাবি ওই কারবালায়?


কারবালার ওই ময়দানে,

শের-এ-খোদার লাল এসেছে,

খোদার দ্বীন বাঁচাবে তাই,

শাহাদাতের পণ করেছে।

রক্ত দিয়ে সত্য লিখতে,

দেখো আলীর হুসাইন যায়।

আয়, আয়, আয়,

আয় কে যাবি ওই কারবালায়।


কারবালায় কারবালায় কারবালায় কারবালায়।


জগৎ জননী আরশ-পানে, 

কাঁদে “হুসাইন! হুসাইন!” বলে; 

বেহেশতের সর্দার আমার হুসাইন,

তবে কেন তাঁকে রক্তে রাঙালে?

আয় তোরা জলদি আয়,

আমার হুসাইন একা কারবালায়।

আয়, আয়, আয়,

আয় কে যাবি ওই কারবালায়।


কারবালায় কারবালায় কারবালায় কারবালায়।


আয় কে যাবি কারবালায়?

নবীর হুসাইন ডাকছে আয়,

আয়, আয়, আয়,

আয় কে যাবি ওই কারবালায়।



image

সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4096
প্রকাশিত20 জুন (538 পয়েন্ট)
বিভাগসংগীত

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

ফ্রিল্যান্সিং থেকে আয় কিভাবে করবেন? | A to Z গাইডলাইন

ফ্রিল্যান্সিং একটি আকর্ষণীয় ক্যারিয়ার চয়েজ, যা আপনাকে পৃথিবীর যে কোনো স্থান থেকে কাজ করার সুযোগ প্রদান করে। গত কয়েক বছরে, ফ্রিল্যান্সিং বিশ্বব্যাপী ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। বিশেষ করে বাংলাদেশে, তরুণরা এই পেশাকে…

০ ১ ২৫৩ ৫ মিনিটের পড়া

এ কেমন নারী

এ কেমন নারী নারী, এ কেমন তোমার অভিলাষ? চোখের জল ঝরিয়ে তুমি হও প্রেমিকের বাগানবিলাস! কাজল কালো চোখ দিয়ে ফোটাও নীল পদ্ম, প্রেমিক তোমাতে ধরা দিলে করো তাকে জব্দ। এ কেমন তোমার আকাঙ্ক্ষা! যে তোমার তরে বিকিয়ে যায়, তাকে নিয়ে…

০ ০ ৩ ১ মিনিটের পড়া

"ইশকনামা-এ-রাতিন" (বার্তা-০৪)

"ইশকনামা-এ-রাতিন" (বার্তা-০৪) খোদাকে গিয়ে বলে দাও, যদি এক পেয়ালা সরাবের বদলে তিনি কিছু চান, রাতিনের ঝুলিতে আছে-ই বা কী, হে দয়াময় মহীয়ান! প্রাণ যে সঁপে দেবো তাঁরে, এই প্রাণখানাও তো তাঁরই করা দান। - রাতিন আহমেদ নোট…

০ ০ ৫৮ ১ মিনিটের পড়া

ইশকনামা-এ-রাতিন (বার্তা-০৩)

"ইশকনামা-এ-রাতিন" (বার্তা-০৩) খোদাকে গিয়ে বলে দাও, দুনিয়ার নেশা এখনো কাটেনি, লেবুর পানি ফুরিয়ে গেছে; মাতাল হয়ে থাকবে রাতিন, যখন সে ভেবেই রেখেছে; তবে তাঁর রহমতের ভান্ডার হতে, প্রেমের সরাবও চেয়েছে। - রাতিন আহমেদ

০ ০ ৬৭ ১ মিনিটের পড়া

''ইশকনামা-এ-রাতিন-০২''

''ইশকনামা-এ-রাতিন'' বার্তা-০২ খোদাকে গিয়ে বলে দাও, তাঁর দরবারে কি গজব আজ সংকটে পড়েছে? নয়তো পাপীর ভাগ্যে কেনই এতো রহমত জুটেছে? তবে কি রাতিনও আপনার প্রিয় হয়ে উঠেছে! - রাতিন আহমেদ

০ ০ ১২৭ ১ মিনিটের পড়া
...