[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

ওহে আশেক

১২১ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…
সুফি কবিতা "ওহে আশেক"

ওহে আশেক!
করেছো কি তুমি স্মরণ?
সাথের সেই মূল মহাজন,
কয় মুর্শিদ পাক!
থাকো যেথায় রাখিও সেথায়,
কি আসে যায় লোকের কথায়,
এসব না হয় থাক।

দেখো আশেক!
জ্বলে আলো বারী-শাহ নগর,
কত আদর প্রেমের সাগর,
আছে এইখানে!
সেই আলো ভক্তের মনে,
জানান সে কবিতা গানে,
শুনে শান্তি লাগে প্রাণে।

শুনো আশেক!
রাগ, হিংসা, মোহ মায়া,
ছুঁড়ে ফেলো সকল ছায়া,
করো মৃত্যুবরণ!
জ্ঞান অর্জন নিরবতা পালন,
করো স্মরণ ধরিয়া চরণ,
স্বার্থকও জীবন।

image

ভাবো আশেক!
কেমন করে কিসের তরে?
খোদার সন্তুষ্টি করবে ভরে,
যদি থাকে অজানা!
কিতাব মাঝে লেখা আছে,
আমার অলির হাতের কাছে,
থাকে সঠিক নিশানা।

বলো আশেক!
তোমার হৃদয়ে লুকানো সে কথা,
হুজুর লুৎফর শাহ'র প্রেমের নেশা,
বেহুঁশ করেছে আমায়!
এক নজর দিদার দিও, চরণে আশ্রয় দিও,
আমার রাতিন বলে ডাকিও,
এই আর্জি তোমার আস্তানায়।


নোট: সুফি কবিতা "ওহে আশেক" হলো মূল "আশেক" কবিতার একটি অংশবিশেষ। এটি মূল কবিতার ভাব, প্রেম ও আধ্যাত্মিক আকুলতার ধারাবাহিক প্রকাশ।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 3959
প্রকাশিত29 মে (538 পয়েন্ট)

এই লেখকের অন্যান্য সিরিজ

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

সুফি কবিতা "আশেক"

"আশেক" রাতিন আহমেদ ওহে আশেক, আছে কি তোর মনে? চেয়ে আছে রূপ পানে! মুর্শিদ সাঁই নিরাঞ্জনে। ওহে আশেক, করো মুর্শিদ নাম স্মরণ, ধরো তাঁর দুই চরণ, চাও যদি খোদার দর্শন। ওহে আশেক, মুর্শিদ সাঁই নামের মধু, স্বাদরে খাইলো যে বঁধু…

০ ০ ১৪৬ ১ মিনিটের পড়া

"দয়াল"

"দয়াল" রাতিন আহমেদ ওহে দয়াল! শুরু হোক তোমার নামে, কখনো ধ্যানে কখনো দমে, তোমারই নামে সবই জমে। ওহে দয়াল! রাসূল পাক মূল প্রেমের খনি, তোমার পাক জবানের বাণী, সর্বক্ষন চলুক অন্তরে এই ধ্বনি। ওহে দয়াল! তোমার নূরানী রূপের…

০ ০ ১৫১ ১ মিনিটের পড়া

সুফি কবিতা "গান"

''গান'' রাতিন আহমেদ তুমি শুনেছিলে কি সেই গান? যাতে বাধা এই মন প্রাণ, তোমার ওই নামের ঘ্রাণ, ডাকিয়া নিলো দেওয়ান। ওহে, আমার দয়াল কান্ডারী! লিখেছিলাম আমি সেই গানে, চাইয়া মুর্শিদ তোমারও পানে। পাগল হইছে আমার এ মনে…

০ ০ ১১১ ১ মিনিটের পড়া

পর্ব 8 ওহে প্রিয়তমা

ওহে প্রিয়তমা ! এই ফিতনার ভয়াবহ যুগে আপনাকে যে আমার বড্ড দরকার। আপনার সাথিত্ব আমার সবচেয়ে প্রয়োজনীয় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনি ছাড়া এই যুগে আমি হয়তো হারিয়ে যেতে পারি ফিতনার ভয়াবহ অতল গহ্বরে। আপনার হাতটি ধরেই…

০ ০ ৩৪ ১ মিনিটের পড়া

পর্ব 24 ওহে মাওলা

ওহে মাওলা! ‎আমি খুঁজেছি তোমায়— ‎মসজিদের মিনারে, দরবেশের গানে, ‎তীর্থের দীর্ঘ পথে, নিশীথের মোনাজাতে। ‎ ‎অগণিত দিগন্ত পেরিয়ে ‎যখন ক্লান্ত হলো আমার খোঁজ, ‎তখন হঠাৎ দেখি— ‎তুমি তো লুকিয়ে আছো ‎আমারই শ্বাস-প্রশ্বাসের গভীরে…

০ ০ ২৯২ ১ মিনিটের পড়া
...