আমি ঠিক আছি—
এই কথাটাই সবচেয়ে বেশি মিথ্যে।
ভেতরে ভাঙন চলতেই থাকে,
বাইরে শুধু অভ্যাসের হাসি।
ভালোবাসা ভেবেছিলাম আশ্রয় হবে,
কিন্তু তা হলো দীর্ঘ ক্লান্তি।
যেখানে টিকে থাকতে
নিজেকেই ধীরে ধীরে ফেলে আসতে হয়েছে।
এই পথ আমাকে বদলায়নি শুধু,
আমাকে ঝাপসা করে দিয়েছে।
এখন আয়নায় তাকালে
একজন মানুষ দেখি—
যে আমাকে চেনে,
কিন্তু ডাক দেয় না।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।