তুমি কাছে এলে _
মনে হয় পৃথিবীটা হঠাৎ থেমে যায়,
সব শব্দ মিলিয়ে গিয়ে ,শুধু হৃদয়ে সুর বাজে।
তুমি কাছে এলে _
হাওয়া ঘুরে যায় অন্য রঙ্গে,
চোখের ভিতর জোস্না নামে,
আমি তোমার নিশ্বাসে মিশে যাই।
তুমি কাছে এলে_
প্রজাপতি পাখনা মেলে ঘাসে উড়ে বেড়ায়,
আর সবুজে ছেয়ে যায় পৃথিবী।
তুমি কাছে এলে_
মরে যাওয়া ফুল ও যেনো জীবন্ত হয়ে উঠে,
আমাদের অভিমানের পর মিলনের মতো
করে।
তুমি কাছে এলে _
হঠাৎ বুকে ভরে ওঠে অনামা কাঁপুনি,
চোখে আলো,মনে জোয়ার, ঠোঁটে লাজুক হেসে উঠা কোনো স্বপ্নের বিনুনী।
তুমি কাছে এলে _
মনে হয় ভালোবাসা ছুঁয়ে দেখা যায়,
স্পর্শ নয়_মন দিয়ে,নিশ্বাসে ,প্রার্থনায়।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।