কাল রাতে সোশ্যাল মিডিয়া ফেসবুকে স্ক্রল করতে করতেই চোখে পড়ল—"বাংলাদেশি নারী রুথবা ইয়াসমিন হতে যাচ্ছেন প্রথম বাংলাদেশি, যিনি চাঁদে পা রাখবেন!"
মাথা একটু ঘুরে গেল। চাঁদে! আমরা তো এখনও ঢাকার ট্র্যাফিক ক্রস করতে পারি না, আর তিনি এক লাফে চাঁদে?
খুশি লাগছিল ঠিকই, কিন্তু কেমন একটা খটকা লাগল। যাক, একটু খুঁটিয়ে দেখি ব্যাপারটা।
🚀এটা ঠিক যে রুথবা ইয়াসমিন নামের এক মেধাবী বাংলাদেশি তরুণী যুক্তরাষ্ট্রে গিয়ে Space Nation নামের একটা প্রতিষ্ঠানের এক ‘মুন মিশন’ নামের প্রোগ্রামে অংশ নিয়েছেন।
কিন্তু ভাই, সেই প্রোগ্রাম মানে কিন্তু NASA-এর চাঁদে পাঠানো রকেটের সিট বুকিং না!
ওটা ছিল ৩ দিনের একটা ‘স্পেস ক্যাম্প’ টাইপের ওয়ার্কশপ। যেখানে অংশগ্রহণকারীরা চাঁদের মতো সিমুলেশন পরিবেশে মজা করে, ট্রেনিং নেয়, ফটো তোলে, স্বপ্ন দেখে—এবং বাড়ি ফিরে আসে।
একটু এভারেস্ট ক্লাইম্বিং স্যুট পড়ে পাহাড়ের পায়ের কাছে দাঁড়িয়ে ফেসবুকে লিখে দিলে যেমন লাগে, "I feel like I'm on top of the world!"
ঠিক তেমনই।
গণ্ডগোল শুরু হলো যখন প্রথম একটা সংবাদপত্রে ওয়ার্কশপে অংশ নেওয়ার খবরটা এলো, এবং সেখানে রুথবা বলেন, "আমি একদিন চাঁদে যেতে চাই।"
এই স্বপ্নের কথাটাকে নিয়ে অনেকেই এমনভাবে বলল যেন NASA already booked her seat!
একটা ছোট্ট ফেসবুক নিউজ পেইজ সেটা নিয়ে হেডলাইন ছাপে—“রুথবা হচ্ছেন প্রথম বাংলাদেশি নারী, যিনি চাঁদে পা রাখতে যাচ্ছেন।”
এদিকে এমন হেডলাইন কেউ দেখলে তো ভাবেই নেবেন, আরে দারুণ তো! Passport ready, moon ticket confirmed!
তারপর?
বাকি পেইজগুলো তড়িঘড়ি সেই খবর কপি করে শেয়ার করে—কেউ যাচাই করল না, কেউ প্রশ্ন করল না, কেউ বুঝল না যে ‘যাচ্ছেন’ আর ‘যেতে চান’ দুইটা ভিন্ন জিনিস।
🌕 তাহলে মূল ঘটনা কি?
রুথবা অংশ নিয়েছেন Space Nation Moon Mission Simulation—একটা ৩ দিনের সাধারণ প্রোগ্রাম, যেখানে বিজ্ঞান ভালোবাসা মানুষরা অংশ নিতে পারেন, অর্থ প্রদান করে।
এই প্রোগ্রামে অংশ নিলেই কেউ চাঁদে যাবে—এমন কোনো ঘোষণা নেই, এমনকি NASA-র সরাসরি সংশ্লিষ্টতাও নেই।
রুথবা নিজের স্বপ্ন বলেছেন, এবং তাতে ভুল কিছু নেই। আমাদের সবারই স্বপ্ন দেখতে পারা উচিত।
কিন্তু স্বপ্ন দেখে ফেললেই যদি সেটা “ঘটেছে” বলে চালিয়ে দিই, তবে খবর আর কল্পনার পার্থক্যটাই থাকে না।
রুথবার উদ্যোগ প্রশংসার যোগ্য—তিনি সাহস করে এমন একটি প্রোগ্রামে অংশ নিয়েছেন, যেটা ভবিষ্যতে তার ক্যারিয়ার গঠনে সাহায্য করবে।
কিন্তু তার প্রতি সম্মান দেখাতে গিয়ে ভুল তথ্য ছড়িয়ে দেওয়া হলে, পরে সেটা তার বিরুদ্ধেই যেতে পারে।
একজন ব্যক্তি নিজের স্বপ্নের কথা বললেন, আর আমরা সেই স্বপ্নকে ভেঙে বানিয়ে ফেললাম "Confirmed NASA mission!" — এটা তো অনিচ্ছায় হলেও ঠকানো হয়, না?
আমরা অনেক সময় আবেগে পড়ে খবর শেয়ার করে ফেলি—"ওমা! বাংলাদেশি নারী চাঁদে যাবে? ভাই, শেয়ার দেন তাড়াতাড়ি!"
কিন্তু শেয়ার দেওয়ার আগে একবার শুধু গুগলে বা ওই সংবাদমাধ্যমের মূল খবরটা পড়ে নিলেই বুঝতেন—এই “যাচ্ছেন” জিনিসটা অনেকটা wishful thinking।
NASA-এর যেসব মহাকাশচারীরা সত্যি সত্যি চাঁদে যাওয়ার জন্য বাছাই হন, তারা গ YEARS এর ট্রেনিং নেন, মেডিকেল চেকআপ, শারীরিক প্রস্তুতি, বিশেষ মিশন প্রস্তুতি—সব মিলিয়ে ২ বছরেও শেষ হয় না।
আর আমরা তিন দিনের ক্যাম্প করে চাঁদে পৌঁছে যাচ্ছি?
রুথবা গর্ব করার মতো কাজ করেছেন—তাঁর জন্য শুভকামনা।
কিন্তু "চাঁদে যাচ্ছেন" এই দাবি পুরোপুরি ভিত্তিহীন।
স্বপ্ন দেখতে দোষ নেই, কিন্তু অন্যের স্বপ্ন নিয়ে গুজব ছড়ানো ঠিক নয়।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।