তুমি মানে অন্যরকম
তুমি মানে..!
লেখক: আল-মামুন রেজা
কবিতার চেয়েও সুন্দর তুমি
ফুলের চেয়েও মায়াবী তোমার রুপ
কথার মাঝেও তোমাতে বিভোর
তোমাকে ভেবেই থাকি যেন নিশ্চুপ।
শূন্যের মতো অনন্ত তুমি
জীবনে বয়ে চলা সব ছন্দ।
তুমি অনুভূতি জুড়ে সুখের ছায়া
ভালো লাগে সবই নেইতো দ্বিধা দ্বন্দ্ব।
তুমি সকালের স্নিগ্ধ তরুতে
জমে থাকা শিশির বিন্দু।
আকাশের মতো প্রাণময় তুমি-
অনুভবে যেন সুখের এক মহা সিন্ধু।
তুমি সুঘ্রাণ,মন মাতানো সুবাস
তুমি দিন কিবা রাত্রি।
গন্তব্যহীন পথিক হয়ে আমি
তোমার শহরে থেমে যাওয়া এক যাত্রী
তারিখ:১২/১২/২৫
src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=4474751304720894173"> src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=4567732028631854771">