নিশীথ রাতে গন্ধরাজের সুবাসে ভরে ওঠে আঙিনা,
যেন চাঁদের আলোতে লুকিয়ে থাকে কারো গোপন ব্যাকুলতা।
হাওয়ায় ভেসে সে শুধু প্রেমের গান গায়,
প্রতি পাপড়িতে ছুয়ে যায় এক অনুচ্চারিত হৃদয় ভাষা।
গন্ধরাজ –নামেই যেন রাজত্ব তার সুবাসের,
নির্জনে বসে থাকা কবির কলমে জেগে ওঠে সে বারবার।
সে কোনো বাহারি রং নয়,তবু তার গন্ধে মোহিত পৃথিবী,
যেন সে বলে –সৌন্দর্য শুধু চোখে নয়, মনেও থাকে।
গন্ধরাজ যেন নিজেই এক কবিতা,
ভাবনার ,অনুভবের সাথে মিশে।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।