উপলব্ধি
একটা সময়ের পর নিজেকে বড্ড অসহায় লাগে। মনে হয় আমার মতো দুর্বল, আমার মতো নিঃসঙ্গ,দূর্ভাগা এই পৃথিবীতে আর একটাও মানুষ নেই।
পরোক্ষণেই চোখ খুলে তাকালে দেখা যায়, কতো অসহায় মানুষ প্রয়োজনের তাগিদে বাঁচার জন্য লড়াই করে চলেছে প্রতিনিয়ত।
সেই জায়গায় দাঁড়িয়ে আমি যদি চিন্তা করি,তাহলে হয়তো অনেকটাই ভালো আছি আমি, বারবার ভুলে যাই যার যোগ্যতা যতোটুকু; আল্লাহ্ তাকে ততোটুকুই দিয়েছেন বা দেন।
অন্যের ভালো থাকাটা আমরা হিংসার চোখে দেখি, আসলে আমরা অল্পতে খুশী হতে পারিনা,পারিনা আমার যেটুকু রয়েছে তা নিয়ে সন্তুষ্ট থাকতে। তাইতো আজ পৃথিবীতে এতো হাহাকার এতোকিছুর পরেও শেষ হয়না কিছু মানুষের আক্ষেপ আর অহংকার।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।