এক মুঠো চালের বর
src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=12821432358404385250" alt="image"> alt="image" src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=12821432358404385250">
style="font-size:15px">
style="font-size:15px">এক মুঠো চালের বর
style="font-size:15px">শামীমা আকতার
তখন আমার কিশোরী বয়স—
স্বপ্নরা প্রজাপতির ডানায়
হাওয়ায় ভাসে।
থালা হাতে দরজায় দাঁড়িয়ে
এক মুঠো চাল বাড়িয়ে,
সে আসে সপ্তাহান্তে;
আমি থালা উল্টাই তার থলেতে।
সে ফিরায় না খালি থালা,
কিছু একটা বর দেয়।
আমি যত্নে বুকে ধরি—
যেন উড়ে না যায়।
এরপর দিন যায়, দিন আসে;
সবাই বলে, “হয়েছে তোর বড় ঘর,
সোনার কপাল তোর!”
বুঝি না তো, কিসে হয় বড় ঘর—
ইট-পাথরের দালানে,
নাকি হৃদয়ের গহীনে?
সোনার খাঁচা হয় মোর বাসা;
আমার বৈভব দেখে
সবার চোখ ধাঁধায়,
তবুও মন কেন বাসা বাঁধে?
ঈগলের ডানায়।
মনে পড়ে, ভিখারি দিয়েছিল বর—
“তোর হবে একদিন সোনার ঘর!”