বিরহ বিলাস
বিরহ বিলাস
ভর দুপুর, হঠাৎ অঝোর বারিধারা—
উপন্যাসটা মাত্র হাতে নিয়েছি,
কিংবা জেগেছে ইচ্ছে গান শোনার;
তোমার তখন ব্যাকুলতা ছাদে যাওয়ার।
অলস দুপুর, স্তব্ধ চরাচর;
ইচ্ছেরা ডানা মেলে সিনেমা দেখার,
কিংবা মনে উঁকি দেয় কবিতা—
তোমার তখন গল্প করার আবদার।
সবটাই আমার স্বপ্নাবিষ্ট নিমগ্নতা...
ভালোবাসায় ছিল না তোমার মোহাচ্ছন্নতা,
তাই তো ছক-কাটা ঘর-সংসার,
মায়ায় বাঁধতে পারেনি মন আমার।
উপন্যাসের শেষ পাতায় তৈরি হয়েছে হাহাকার,
সুরের মূর্ছনায় বাঁধ ভেঙেছে কান্নার;
প্রশান্তি দিল শেষ দৃশ্য সিনেমার,
কলমে টেনেছি কবিতার শেষ আঁচড়।
একাকীত্ব আজ উপভোগ্য আমার
কেবল অবহেলায় তোমার--
তাই তো, নিজের হয়েছি আমিই নিজেই আমার।
src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=5809114608323758252" alt="image">
alt="image" src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=5809114608323758252">