শেষটা শুধু আমার
শেষটা শুধু আমার
শামীমা আকতার
কুত কুত খেলবি?
না, চল মার্বেল।
কাল কিন্তু ডাংগুলি—
আনবি কিন্তু ব্যাট-বল।
পড়শু?
ও পাড়ার সাথে আছে ফুটবল।
ধূলোমাখা শৈশব—
তোকেই দিলাম;
রাখিস কিন্তু যতনে।
দেখ, দেখ এদিকে—
কে? কে? কোন জন?
ওই যে মাঝের জন;
হাসাহাসি অকারণ,
ঝগড়াটা ও কী কারণে?
হঠাৎ মন খারাপ—
খুশি হতে ও কী লাগে কারণ?
বড় হয়েছি?
নাকি এখনও ছোট?
দূর ছাই, তাও কী জানি!
স্বপ্নীল কৈশোর—
তাও দিলাম তোকে;
রাখিস কিন্তু সিন্দুকে।
চেহারা, গায়ের রং?
লম্বা কতটুকু?
কত হলো পড়াশোনা?
চাকরি যে হয়েছে—
তাতে কী!
পটু কি কী ঘরকন্নায়?
রং-লাগা মনে
স্বপ্নজাগানিয়া যৌবন—
দিলাম অজানা তোকে;
রাখিস কিন্তু আর্শিতে।
প্রেশার কতটুকু?
পা ফেলতে কি কী সমস্যা?
রাতটা কি কী ঘুমহীন?
কথা কি কী জড়ানো?
হলো তাতে কী!
সংখ্যার হিসেবে বয়স—
হোক না।
এটা আর দেব না কাউকে;
এটা শুধু আমার,
একান্তই নিজের।
src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=8468871169387759813" alt="image">
alt="image" src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=8468871169387759813">