Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

eID: #3178 এর সম্পাদনার ইতিহাস

মূল লেখায় ফিরে যান

বর্তমান ভার্সনসম্পাদনা 24 জানুয়ারি করেছেন মোহাম্মদ জাহিদ হোসেন

আমি তোমার রোদ্দুর

আমি তোমার রোদ্দুর  

মোহাম্মদ জাহিদ হোসেন  

ছোটগল্প | জানুয়ারি ২৪, ২০২৬  

আজ তুমি নদীর একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ।  

তবু তোমার আঁচলে নদীর গল্পগুলো লেখা রয়ে গেছে, যেন কোনো পুরোনো চিঠির মতো।  

মৃত্যুর কয়েক মিনিট আগে তুমি চোখে কাজল দিয়েছিলে। চোখ দুটো যেন শেষবারের মতো জ্বলজ্বল করছিল। আমি এক চামচ পানি তোমার ঠোঁটে ছুঁইয়ে দিলাম। সেই পানি যেন তোমার শেষ অঞ্জলি হয়ে গেল, আর আমি চাইছিলাম সেই পানিতে তোমার পূর্ণিমার ছায়া ধরে রাখতে।  

আমি বলেছিলাম—“এটা আকাশ নয়, তবে লোকে এটাকে বিরহ বলে।”  

মনে আছে, প্রথম চুমু খাওয়ার দিন তুমি লাজুক লতার মতো মুখ লুকিয়েছিলে। তোমার হাসি, চোখের লাজ, হাতের মৃদু স্পর্শ—সবকিছু আমার বুকে গেঁথে গিয়েছিল।  

এখন তুমি নদীর একটা ঢেউ ছেড়ে চলে যাচ্ছ, আর আমার মনের মাছরাঙা সেই ঢেউয়ে আটকে আছে। সেই মাছরাঙার ঠোঁটে তোমার ছোট্ট সংসার—যেখানে কোনো বিজ্ঞান না পড়েও তারার আলো ভেসে বেড়ায়।  

শহরে এসে আমি একটু শান্তি খুঁজতে পার্কে শুয়ে আকাশের সাথে কথা বলেছি। আকাশ বলল—“দুটো বড় ছায়া এসেছে: ভালোবাসা আর মৃত্যু। যেটা তুমি আঁকড়ে ধরবে, সেটাই তোমার হবে।”  

রাত দুটো। অ্যাম্বুলেন্সের ভেতর তোমার হাত ধরে জিজ্ঞেস করলাম—“কোথায় কষ্ট?”  

তুমি বললে—“কৃষ্ণচূড়ার নিচে, আমার জুঁইফুলগুলো জ্বলে উঠছে।”  

তুমি হাত ছাড়তে চাইলে—“আমাকে বাঁচাও, ভালোবাসা দাও। আমি বাঁচতে চাই। একটু শিউলির গন্ধ পেতে চাই।”  

আমি বললাম—“আইসিইউ-তে তো শিউলির গাছ নেই।”  

তুমি হেসে বললে—“তুমি বারবার বলো সিগারেট খেয়ো না, আমি তো চিমনির মতো। তোমার ধোঁয়ার সাথে আমার ভালোবাসা মিশে গেছে, আর সেই ধোঁয়ায় এখন ক্যান্সার বাসা বেঁধেছে।”  

এই বিকেলটা আমি তোমার জন্য বাঁচিয়ে রেখেছি। গাছ থেকে ছিঁড়ে আনা আপেল, তুমি কামড় দাও, আমি শুধু দেখি।  

তুমি আমার হৃদয়ের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ।  

কিন্তু সংসারের মায়া তোমার আঁচল টেনে ধরে রাখছে। পুকুরে একটা পানকৌড়ি ডুব দিচ্ছে, উঠছে।  

কেমোথেরাপির পর তোমাকে সেই পুকুরের ধারে নিয়ে গিয়েছিলাম। তুমি বললে—“পানকৌড়িটা দেখাও। পাহাড়ি গ্রামে যা দেখেছিলে, আজও তো বলোনি।”  

তুমি আমাদের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ।  

বড় বড় টিপ পরছে, গান বাজছে, আলোয় আলোয় মুক্তির ছোঁয়া। তুমি সুবর্ণরেখার একটা অংশ ছেড়ে যাচ্ছ।  

তোমার লিপস্টিক যেন বলছে—আমাদের নিয়ে চলো আয়নায়। তুমি আমার জীবনের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। সত্যিই চলে যাচ্ছ।  

আমি তোমার আঁচল ধরে আছি।  

আমি তোমার রোদ্দুর।  

#আমি_তোমার_রোদ্দুর #অনুগল্প #ভালোবাসারছায়া #মৃত্যুরবিরহ #মনস্তাত্ত্বিকগল্পalt="image" src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=8881785134600883466">

src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=8881785134600883466" alt="image">

লিখেছেন 24 জানুয়ারি , লেখক: মোহাম্মদ জাহিদ হোসেন

আমি তোমার রোদ্দুর

আমি তোমার রোদ্দুর  

মোহাম্মদ জাহিদ হোসেন  

ছোটগল্প | জানুয়ারি ২৪, ২০২৬  

আজ তুমি নদীর একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ।  

তবু তোমার আঁচলে নদীর গল্পগুলো লেখা রয়ে গেছে, যেন কোনো পুরোনো চিঠির মতো।  

মৃত্যুর কয়েক মিনিট আগে তুমি চোখে কাজল দিয়েছিলে। চোখ দুটো যেন শেষবারের মতো জ্বলজ্বল করছিল। আমি এক চামচ পানি তোমার ঠোঁটে ছুঁইয়ে দিলাম। সেই পানি যেন তোমার শেষ অঞ্জলি হয়ে গেল, আর আমি চাইছিলাম সেই পানিতে তোমার পূর্ণিমার ছায়া ধরে রাখতে।  

আমি বলেছিলাম—“এটা আকাশ নয়, তবে লোকে এটাকে বিরহ বলে।”  

মনে আছে, প্রথম চুমু খাওয়ার দিন তুমি লাজুক লতার মতো মুখ লুকিয়েছিলে। তোমার হাসি, চোখের লাজ, হাতের মৃদু স্পর্শ—সবকিছু আমার বুকে গেঁথে গিয়েছিল।  

এখন তুমি নদীর একটা ঢেউ ছেড়ে চলে যাচ্ছ, আর আমার মনের মাছরাঙা সেই ঢেউয়ে আটকে আছে। সেই মাছরাঙার ঠোঁটে তোমার ছোট্ট সংসার—যেখানে কোনো বিজ্ঞান না পড়েও তারার আলো ভেসে বেড়ায়।  

শহরে এসে আমি একটু শান্তি খুঁজতে পার্কে শুয়ে আকাশের সাথে কথা বলেছি। আকাশ বলল—“দুটো বড় ছায়া এসেছে: ভালোবাসা আর মৃত্যু। যেটা তুমি আঁকড়ে ধরবে, সেটাই তোমার হবে।”  

রাত দুটো। অ্যাম্বুলেন্সের ভেতর তোমার হাত ধরে জিজ্ঞেস করলাম—“কোথায় কষ্ট?”  

তুমি বললে—“কৃষ্ণচূড়ার নিচে, আমার জুঁইফুলগুলো জ্বলে উঠছে।”  

তুমি হাত ছাড়তে চাইলে—“আমাকে বাঁচাও, ভালোবাসা দাও। আমি বাঁচতে চাই। একটু শিউলির গন্ধ পেতে চাই।”  

আমি বললাম—“আইসিইউ-তে তো শিউলির গাছ নেই।”  

তুমি হেসে বললে—“তুমি বারবার বলো সিগারেট খেয়ো না, আমি তো চিমনির মতো। তোমার ধোঁয়ার সাথে আমার ভালোবাসা মিশে গেছে, আর সেই ধোঁয়ায় এখন ক্যান্সার বাসা বেঁধেছে।”  

এই বিকেলটা আমি তোমার জন্য বাঁচিয়ে রেখেছি। গাছ থেকে ছিঁড়ে আনা আপেল, তুমি কামড় দাও, আমি শুধু দেখি।  

তুমি আমার হৃদয়ের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ।  

কিন্তু সংসারের মায়া তোমার আঁচল টেনে ধরে রাখছে। পুকুরে একটা পানকৌড়ি ডুব দিচ্ছে, উঠছে।  

কেমোথেরাপির পর তোমাকে সেই পুকুরের ধারে নিয়ে গিয়েছিলাম। তুমি বললে—“পানকৌড়িটা দেখাও। পাহাড়ি গ্রামে যা দেখেছিলে, আজও তো বলোনি।”  

তুমি আমাদের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ।  

বড় বড় টিপ পরছে, গান বাজছে, আলোয় আলোয় মুক্তির ছোঁয়া। তুমি সুবর্ণরেখার একটা অংশ ছেড়ে যাচ্ছ।  

তোমার লিপস্টিক যেন বলছে—আমাদের নিয়ে চলো আয়নায়। তুমি আমার জীবনের একটা অংশ ছেড়ে চলে যাচ্ছ। সত্যিই চলে যাচ্ছ।  

আমি তোমার আঁচল ধরে আছি।  

আমি তোমার রোদ্দুর।  

#আমি_তোমার_রোদ্দুর #অনুগল্প #ভালোবাসারছায়া #মৃত্যুরবিরহ #মনস্তাত্ত্বিকগল্পimage

📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
সেরা ১০ জন পরীক্ষক

  1. শামীমা আকতার

    4 টি পরীক্ষণ কার্যক্রম

  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    486 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    24 টি আইডিয়া ব্লগ

  2. শামীমা আকতার

    22 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

  3. Adiba jannat

    21 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. মুহাম্মদ সালমান

    1 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

...