Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

eID: #1550 এর সম্পাদনার ইতিহাস

মূল লেখায় ফিরে যান

বর্তমান ভার্সনসম্পাদনা 05 ডিসেম্বর 2025 করেছেন রফিক আতা

অবসন্ন অপরাহ্নের দুঃখবৃন্ত—রফিক আতা—

কাব্যলিপি:—

আজ কাব্যের ঘরে শতাব্দী 

প্রাচীন অজানা ধূলোর আড়, 

ধূলো সরিয়ে সামনে যাই — 

চরণ রচনায় ইচ্ছে প্রগাঢ়। 

হলে কবি! কবিতায় আঁকতাম 

সুহাসিনী তোমার ধূসর ছবি, 

প্রশান্তির প্রসবণে ভিজে গিয়ে 

উঠতো হৃদয়ে প্রসন্ন রবি। 

হলে কবি! কবিতায় লিখতাম 

বেদনার শত মলিন চিহ্ন, 

মুছে দিতাম হৃদয়ের কায়া 

অবসন্ন অপরাহ্নের দুঃখবৃন্ত। 

আজ বড়ো মননহীন সময়, 

আজ বড়ো কবিত্বহীন ক্ষণ, 

এযে দুঃসময়ের বধ্যভূমিতে 

কাব্যচাষের এক কথোপকথন। 

তবু লিখি—কারণ এই লেখা

মনে আনে নরম উজ্জ্বল ক্ষণ,

স্বপ্নরোপণ নিশীথ আঁধারে

আমারই কাব্য, আমারই জীবন।

গদ্যলিপি:—

আমি কবি নই, নই কবিদের সংশ্রবি। তবুও জানি না কেন, খুব ইচ্ছে জাগে কবিতা লিখতে—কবিতার ঘরে নিঃশব্দে জমিয়ে রাখতে কিছু অব্যক্ত কথা। কবিতার চরণে, বরণে, বর্ণে আঁকতে চাই বিষণ্ণ বিকাল ও অভিমানী আধারের না বলা কিছু গল্প। কবিতার বুকে রোপণ করতে চাই অর্ধলিখিত স্বপ্নের বিজ।

জানি—আমার শব্দভান্ডার সীমিত। জানি—আমার অভিধান ক্ষুদ্র। জানি—কবিতা লিখতে চাওয়াও যেন দুঃসাহস, কবি হওয়ার স্বপ্ন দেখা যেন অদৃশ্য কোনো আইনের লঙ্ঘন। তবুও এমন সাহস, তবুও এমন প্রত্যয়—সহস্র!

আমি আঁধার নিশীথে নিশাচর হয়ে খুঁজি চারপাশে এক ঝাঁক স্বর্ণশব্দ। টেবিল ল্যাম্পের নিওন আলোয় নিরবে খুঁজি দুটি চরণ রচনার বীজ, দুটি লাইন বপনের অঙ্কুর। মনে হয়—প্রতিটি শব্দ যেন ধীরে ধীরে বাতাসে ঝরে পড়ে, তারপর একে একে কাগজের বুকের সঙ্গে মিশে যায়। বলো—এ দৃষ্টতা কি প্রকৃতি সয়?

মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, এই শব্দগুলো কি শুধুই শব্দ, নাকি আমার ভেতরের অপ্রকাশ্য অনুভূতির প্রতিচ্ছবি? রাতের নীরবতা গভীর হলে মনে হয়, শীতল বাতাসও যেন শব্দের সঙ্গে খেলছে, চুপচাপ শুনছে আমার অজানা কণ্ঠ।

আর তাই—আমি লিখে যাই, নিরব রাতে, টেবিলের আলোয়, অর্ধেক স্বপ্ন আর অর্ধেক বাস্তবের মধ্যে। যতোটা পারি, যেভাবে পারি, যেন কোনো দিন এই নিঃশব্দ চেষ্টার মধ্যে নিজেকে খুঁজে পাই, আর হয়তো, একদিন, কাগজের পৃষ্ঠাতেই আমার অপ্রকাশ্য কল্পনা আলো দেখবে।

দিনলিপি 

ষোল, এক, পঁচিশ 

মঙ্গলবার  src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=5511735727426672225" alt="image">
alt="image" src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=5511735727426672225">
লিখেছেন 24 নভেম্বর 2025 , লেখক: রফিক আতা

অবসন্ন অপরাহ্নের দুঃখবৃন্ত —রফিক আতা—

কাব্যলিপি:—

আজ কাব্যের ঘরে শতাব্দী 

প্রাচীন অজানা ধূলোর আড়, 

ধূলো সরিয়ে সামনে যাই — 

চরণ রচনায় ইচ্ছে প্রগাঢ়। 

হলে কবি! কবিতায় আঁকতাম 

সুহাসিনী তোমার ধূসর ছবি, 

প্রশান্তির প্রসবণে ভিজে গিয়ে 

উঠতো হৃদয়ে প্রসন্ন রবি। 

হলে কবি! কবিতায় লিখতাম 

বেদনার শত মলিন চিহ্ন, 

মুছে দিতাম হৃদয়ের কায়া 

অবসন্ন অপরাহ্নের দুঃখবৃন্ত। 

আজ বড়ো মননহীন সময়, 

আজ বড়ো কবিত্বহীন ক্ষণ, 

এযে দুঃসময়ের বধ্যভূমিতে 

কাব্যচাষের এক কথোপকথন। 

তবু লিখি—কারণ এই লেখা

মনে আনে নরম উজ্জ্বল ক্ষণ,

স্বপ্নরোপণ নিশীথ আঁধারে

আমারই কাব্য, আমারই জীবন।

গদ্যলিপি:—

আমি কবি নই, নই কবিদের সংশ্রবি। তবুও জানি না কেন, খুব ইচ্ছে জাগে কবিতা লিখতে—কবিতার ঘরে নিঃশব্দে জমিয়ে রাখতে কিছু অব্যক্ত কথা। কবিতার চরণে, বরণে, বর্ণে আঁকতে চাই বিষণ্ণ বিকাল ও অভিমানী আধারের না বলা কিছু গল্প। কবিতার বুকে রোপণ করতে চাই অর্ধলিখিত স্বপ্নের বিজ।

জানি—আমার শব্দভান্ডার সীমিত। জানি—আমার অভিধান ক্ষুদ্র। জানি—কবিতা লিখতে চাওয়াও যেন দুঃসাহস, কবি হওয়ার স্বপ্ন দেখা যেন অদৃশ্য কোনো আইনের লঙ্ঘন। তবুও এমন সাহস, তবুও এমন প্রত্যয়—সহস্র!

আমি আঁধার নিশীথে নিশাচর হয়ে খুঁজি চারপাশে এক ঝাঁক স্বর্ণশব্দ। টেবিল ল্যাম্পের নিওন আলোয় নিরবে খুঁজি দুটি চরণ রচনার বীজ, দুটি লাইন বপনের অঙ্কুর। মনে হয়—প্রতিটি শব্দ যেন ধীরে ধীরে বাতাসে ঝরে পড়ে, তারপর একে একে কাগজের বুকের সঙ্গে মিশে যায়। বলো—এ দৃষ্টতা কি প্রকৃতি সয়?

মাঝে মাঝে নিজেকে প্রশ্ন করি, এই শব্দগুলো কি শুধুই শব্দ, নাকি আমার ভেতরের অপ্রকাশ্য অনুভূতির প্রতিচ্ছবি? রাতের নীরবতা গভীর হলে মনে হয়, শীতল বাতাসও যেন শব্দের সঙ্গে খেলছে, চুপচাপ শুনছে আমার অজানা কণ্ঠ।

আর তাই—আমি লিখে যাই, নিরব রাতে, টেবিলের আলোয়, অর্ধেক স্বপ্ন আর অর্ধেক বাস্তবের মধ্যে। যতোটা পারি, যেভাবে পারি, যেন কোনো দিন এই নিঃশব্দ চেষ্টার মধ্যে নিজেকে খুঁজে পাই, আর হয়তো, একদিন, কাগজের পৃষ্ঠাতেই আমার অপ্রকাশ্য কল্পনা আলো দেখবে।

দিনলিপি 

ষোল, এক, পঁচিশ 

মঙ্গলবার  image

📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
সেরা ১০ জন পরীক্ষক

  1. MdAUKhan

    10 টি পরীক্ষণ কার্যক্রম

  2. তামান্না আক্তার

    6 টি পরীক্ষণ কার্যক্রম

  3. রফিক আতা

    5 টি পরীক্ষণ কার্যক্রম

  4. মুহাম্মদ সালমান

    5 টি পরীক্ষণ কার্যক্রম

  5. শামীমা আকতার

    3 টি পরীক্ষণ কার্যক্রম

  6. আল-মামুন রেজা

    2 টি পরীক্ষণ কার্যক্রম

  7. মোহাম্মদ জাহিদ হোসেন

    2 টি পরীক্ষণ কার্যক্রম

  8. প্রিন্স ফ্রেরাসে

    1 টি পরীক্ষণ কার্যক্রম

  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    1119 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    55 টি আইডিয়া ব্লগ

  2. মাহাতাব হোসেন অপল

    170 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    8 টি আইডিয়া ব্লগ

  3. রফিক আতা

    146 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    7 টি আইডিয়া ব্লগ

  4. প্রিন্স ফ্রেরাসে

    124 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

...