বিজয় দিবসের কবিতা
বিজয়ের গান
লেখা: আল-মামুন রেজা
বিজয় মানে বুক ফুলিয়ে,
কন্ঠে ওঠে তান।
বিজয় মানে মুক্ত মনে ,
নিজের সুরের গান।
বিজয় নিয়ে লিখতে গেলে
দাঁড়াই গায়ে লোম।
বিজয় পেতে প্রাণ দিয়েছে,
লাখো মানুষজন।
বিজয় দিবস প্রতিবছর
ডিসেম্বরে আসে,
মুক্তিযুদ্ধের বাংলাদেশে
মনের চোখে ভাসে।
গৌরব মাখা স্মৃতির পাতায়
নাম লেখালেন যারা,
তাদের মহান আত্মত্যাগ
আনন্দে মন হারা।
বিজয় দিবস এলো রে ভাই-
বিজয় দিবস এলো।
বিজয়ের এই গৌরবে দেশ-
শান্তি খুঁজে পেল।
বিজয় দিবস সংখ্যা ম্যাগাজিনে প্রকাশিত