eID: #1212 এর সম্পাদনার ইতিহাস
সুখ অসুখ
সবাই মোরা কিছু না কিছু
দুঃখ পুষি বুকে,
কেউতো আজীবন থাকেনা
কভু চির সুখে।
সুখের খোঁজে পথ হেঁটেছি
সুখের দেখা নাই,
অসুখটা আজ দিচ্ছে ধরা
পথের ঠিকানায়।
সবাই মোরা সুখটুকু চাই
দুঃখ কে পাই ভয়
কিন্তু কভু রংধনু কি
বৃষ্টি ছাড়া হয়?
...