শিক্ষাগুরু
শিক্ষাগুরু
লেখকঃ আল-মামুন রেজা
শিক্ষা ছাড়া কোনো জাতি
পায় না সঠিক পথ,
শিক্ষা আনে সফলতা
জ্ঞানী-গুণীর মত।
শিক্ষক হলেন জাতি গড়ার
মহান কারিগর,
দেশের সেবায় যুক্ত থাকেন
সারা জীবন ভর।
বুকের রক্ত পানি করে
শিক্ষা করেন দান,
সব সময়ে পান না তাঁরা
যথাযোগ্য মান।
শিক্ষাগুরু জাতির তরে
জীবন করেন ক্ষয়,
শিক্ষক সমাজ থাকলে ভালো
সবার কল্যাণ হয়।
শিক্ষককে তাই দাওগো তুলে
ভালোবাসার ফুল,
পিতা-মাতার মতোই তাঁরা
হয় না তাঁদের তুল।
অসভ্যকে সভ্য বানান
ধরে মাথায় ছাতা,
শিক্ষক মানে জাতি গঠক
দ্বিতীয় জন্মদাতা।
জীবন গড়ার কারিগর যে
মানি শিক্ষাগুরু,
গুরুর কথা মেনে সবাই
শিক্ষা করি শুরু।
আমরা ছাত্র পাঠশালাতে
শিক্ষা গ্রহণ করি,
শিক্ষকের উপদেশ মেনে
সুন্দর জীবন গড়ি।
শিক্ষক সবার শ্রদ্ধার পাত্র
রাখি মানা-মানি,
তাঁহার কাছেই শিক্ষা নিয়ে
আমরা হব জ্ঞানী।
৫-অক্টবর
শিক্ষক দিবস