[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান
অমিত দত্ত দিলু

অমিত দত্ত দিলু

লেখক আইডি ১০৪৩২৮#২৮২৪৪ পয়েন্ট
  • মদন, নেত্রকোণা
  • জানুয়ারি ২০২৬-এ যোগ দিয়েছেন
  • ১.৪Kপাঠক
  • ২৪৪পয়েন্ট
  • ১অনুসারী
  • ১০লেখা
  • ০প্রতিক্রিয়া
  • ০মন্তব্য
এই সদস্য তার সময়ক্রমে নতুন পোষ্ট করার অনুমতি বাতিল করেছেন
বাঁধতে যেও না
​অমিত দত্ত দিলু

​বাঁধতে যেও না, কোনো কিছুই বেঁধে রাখা যায় না।
সবুজে ডালপালা ছড়ানো এই পত্রপল্লবীনী বৃক্ষও একদিন পত্রপতনশীল হয়।
বর্ষায় টইটুম্বর, ভরা যৌবনা নদীতেও একদিন ভাটার টান নামে।
সকালের সোনালি সূর্য দিনশেষে গোধূলির রঙ মেখে অস্ত যায়।
চিরচেনা পথও একদিন অচেনা বিপথ হয়ে মুখোমুখি দাঁড়ায়।
দোলনায় পরম আদরে বেড়ে ওঠা রত্নও একদিন চিতার আগুনে বিলীন হয়।
দীপ্ত পায়ের ওপর ভর করে দাঁড়িয়ে থাকা ঋজু মেরুদণ্ডও একদিন লাঠির আশ্রয় খোঁজে।
​বিশ্ব সংসার তো হারিয়ে যাওয়া, বদলে যাওয়া আর ফুরিয়ে যাওয়ারই এক অনন্ত আয়োজন।
আর জীবন শুধুই অপেক্ষার প্রহর গোনে চলে—
কখন আসবে সেই মহাকাল!
5 দিন পূর্বে করেছেন অমিত দত্ত দিলু  
অমাবস্যার শরীর
           অমিত দত্ত দিলু

আমি গুটগুটে অন্ধকারে হাঁটি—
কৃষ্ণপক্ষের অমাবস্যা
আমার ত্বকে শুয়ে থাকে নিঃশব্দে।

ধমনি–শিরায় বয়ে যায়
শীতল, কালো সরীসৃপের রক্ত—
আমি মানুষ নই,
একখণ্ড দগ্ধ মাংসপিন্ড ,
নিঃশ্বাসে যার অগ্নি ইতিহাস ।

চোখের ভেতর
রক্তাক্ত বিরানভূমি,
দাঁতের দংশনে
সময় ছিন্নভিন্ন—
সভ্যতার হাড়গোড় খসে পড়ে
ধুমকেতুর মতো ।

কুয়াশায় ঢাকা আলো
নিজের পথ নিজেই চেনে না।
চোরাবালির আর মরীচিকায়
ডুবে যায় আগামীর চেতনা
ষড়যন্ত্রের অতলে ।

পৃথিবীর পটে
আমি এক নরকঙ্কাল—
ভিড়ের মধ্যে দাঁড়িয়ে
শুনে যাই নিজের হাড়ের শব্দ।

আমার সামনে
মানব-মুখো পশু হেসে ওঠে—
না নর, না পিশাচ,
ক্ষুধাই এর একমাত্র ধর্ম,
অসুন্দরই এর প্রার্থনা।

তবু—
অমানিশার পথ মাড়িয়ে
শনি আর রাহুর বলয় ছিঁড়ে
দূরের নক্ষত্রের এক বিন্দু
আলোর দিশারী  হয়ে
আমি, আমরা জেগে আছি,
জেগে থাকবো।
২১/১২/২৫
06 জানুয়ারি করেছেন অমিত দত্ত দিলু  
...