Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

-: ই-নলেজ আইডিয়া :-

আপনার লেখার কপিরাইট সুরক্ষা, স্বীকৃতি এবং ফ্রী প্রমোশন, সব এক প্ল্যাটফর্মে!

লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম আপনার লেখার অভিজ্ঞতাই বদলে দিবে। (পড়ুন...)

যদি আপনি হন পাঠক, কিংবা লেখক হিসেবে জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে লেখালেখি করেন:

যদি আপনার লেখাগুলোর কপিরাইট সুরক্ষা, সুশৃঙ্খলতা, আপনার ভেরিফাইড লেখক পোর্টফলিও এবং লেখক-পাঠকের কেন্দ্রীয় কমিউনিটিতে যুক্ত হতে চান, তাহলে নিবন্ধন করুন লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম “ই-নলেজ আইডিয়া” -এ!

এখানে অনেক প্রতিভাবান লেখক বিভিন্ন সিরিজে লিখছেন। আপনিও চাইলে আপনার লেখাগুলো সিরিজ আকারে সাজাতে পারবেন।

আপনার লেখক প্রোফাইল হবে একদম জীবন্ত পোর্টফলিও, এক ধরনের জীবন্ত বই। এখানে শুধু লেখক নয়, থাকবে পাঠকেরও সংস্পর্শ। ব্যাজ, পয়েন্ট, স্বীকৃতি এবং কপিরাইট সুরক্ষা তো থাকছেই, লেখাগুলো স্ক্যান করলেই আপনার নাম ভেসে উঠবে।

এটি তাই লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক....

পূর্ণ নির্দেশনা [Full Guideline]

ই-নলেজ আইডিয়া – লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম!

সলু পাগলা

0 পছন্দ 0 অপছন্দ
63 বার প্রদর্শিত
করেছেন (117 পয়েন্ট)   13 ফেব্রুয়ারি "গল্প" বিভাগে লেখা প্রকাশিত
পোষ্ট আইডি(eID) কার্ড↓ - লেখনীর স্বত্ব ও গুণের পরিচয়!

ভোটে নিজের দলের প্রার্থী পোড়া মানিক জেতার পর সলু পাগলা এক মনে নেচে যাচ্ছে।

কখনো কোমর বাঁকিয়ে, কখনো দুই হাত আকাশে তুলে নাগিন ঢঙে, আবার কখনো বিক্ষিপ্ত লাফিয়ে লাফিয়ে নেচেই চলেছে সে । লোকজন নানান প্রশ্ন করছে। কিন্তু সলুর কানে কিছুই ঢুকছে না।

মসজিদের মোয়াজ্জিন সাহেব ওই পথ দিয়ে যাচ্ছিলেন। সলুর বিচিত্র নাচ দেখে থমকে দাঁড়ালেন তিনি। হাত ইশারায় থামতে বললেন। সলু হুজুরকে দেখে আগে একখানা জোরালো সালাম দিল, তারপর আরতি নাচ শুরু করল।

- “জিত্তা গেছি রে
তরা ডরাস না ক্যারে?...

হুজুর চলে যাওয়ার জন্য সামনে পা বাড়াতেই সলু তার হাত ধরে টান দিল-“আহেন ডেন্স করি।"

চারপাশের মানুষ হো হো করে হাসতে লাগল। হুজুর বিব্রত হয়ে জোরে একটা ধমক দিলেন—

“এইসব কী করস?”

সলু মুখ বাঁকিয়ে বলল, “আস্তে ধমক দ্যান , আমগো দল ক্ষমতায়।”

তারপর লুঙ্গি উচিয়ে নাচতে নাচতে গান ধরলো,

- “হাতি ঘোড়া মরচে রে,
পরামানিক জিতছে রে!"


হুজুর এবার মৃদু হেসে বললেন, “সইন্ধা লাগতাছে, চল বাড়ি যাই।”
সলুর কাঁধে হাত রেখে হুজুর হাঁটতে লাগলেন।

হাঁটতে হাঁটতে হুজুর বললেন, “পোড়া মানিক জিতছে তাই তর কী? পোড়া মানিক তো তর মতন ভালা মানুষ না। মাইনসের ট্যাকা মাইরা দিয়া বড়লোক হইছে। বাটপারি কইরা ন্যাতা হইছে। আজ জিতছে, কাল তগোর বস্তি দখল কইরা নিবো। পচা লোক। এলাকায় গন্ধ ছড়াবো।”

সলু হাঁটা থামিয়ে হুজুরের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে কয়েক বার হাসলো। তারপর স্বরচিত ছন্দে কোমর দোলাতে শুরু  করলো-

“ আগের দিন খাইচে বাগে,
পচা গন্ধই মজা নাগে !
খারাপ জিনিস ভালা নাগে!”

হুজুর ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলেন, “খারাপ জিনিস ভালা লাগে কেমনে?”

সলু এবার গম্ভীর মুখ করে বলল,

" বিড়ি-সিগরেট পচা জিনিস। দূর্গন্ধ। খাইলে ক্যনসার অয়। তাই বইলা কি মাইনসে খায় না? আপনে তো হুজুর মানুস, বিড়ি খান না। বিড়ির বদলে জদ্দা খান। খুব মজা। তাই না হুজুর? মানুষ এক আজব চিজ। বিড়ি সিগরেট পচা জানে,তাও খায়। নেতা পচা জানে,তাও ভোট দেয়। আসলে অভ্যাস খারাপ হয়া গেছে গা।"

সলু হুজুরের দিকে তাকিয়ে থাকলো। হুজুর চুপ। 

সলু পাগলা আবারো তার স্বরচিত গানে সুর ধরে,

“ খারাপ জিনিস ভালা লাগে!”
পচা গন্ধ মজা লাগে !

সলু পাগলার গান চলতেই থাকে।
সে জানে-
পঁচাতেই পোকার আধিপত্য। পচা গন্ধে যারা অভ্যস্ত, তাদের কাছে সুবাসও অস্বস্তিকর।


# #
সলু পাগলা

লেখক- মাইদুল ইসলাম মুকুল
শিক্ষক, সাংবাদিক ও গল্পকার

বিদ্র: আমার সমস্ত লেখার কপিরাইট  স্বত্ব সংরক্ষণ করা আছে। তাই কপি করা নিষেধ। 

<!-- /data/user/0/com.samsung.android.app.notes/files/clipdata/clipdata_bodytext_260213_212432_985.sdocx -->

সংযুক্ত তথ্য
নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
Enolej ID(eID): 3431
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।

বিজ্ঞাপন: Remembering...

Image

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ


image
 নীরব ভাঙন মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প  । ৩১ মে , ২০২৬ রাত ২:১৭। অভিকের ঘুম ভেঙে গ[...] বিস্তারিত পড়ুন...
8 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
যে শব্দটা অভিক ভুলতে পারেনি মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প  । ৩০ মে , ২০২৬ দুর্ঘটনার[...] বিস্তারিত পড়ুন...
7 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
অন্যরকম শিশু মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প  । ২৯ মে, ২০২৬ ক্লাসের শেষ বেঞ্চে বসে থা[...] বিস্তারিত পড়ুন...
8 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
নুনের স্বাদে লেখা এক বিকেল মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প  । ২৮ মে, ২০২৬ যে সময় জীবনú[...] বিস্তারিত পড়ুন...
6 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ

image
জানালার ওপাশে একটু আলো মোহাম্মদ জাহিদ হোসেন ছোট গল্প  । ২৮ মে, ২০২৬ বিকেল নামার আগে[...] বিস্তারিত পড়ুন...
8 বার প্রদর্শিত 0 টি প্রতিক্রিয়া
0 পছন্দ 0 অপছন্দ
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    121 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    6 টি আইডিয়া ব্লগ

  2. আল-মামুন রেজা

    41 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

  3. মো:তোফায়েল আহমেদ

    31 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    1 আইডিয়া ব্লগ

  4. শামীমা আকতার

    20 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    0 টি আইডিয়া ব্লগ

...