#শর্ট_কাউন্টার_পোস্ট_by_Muslim
সিরিজ পর্ব-২৫
সমাজে জ্ঞানের উপর ভিত্তি করে কয়েক Step এর মুসলিম ( মানুষ) হয়, এর মধ্যে প্রথম ধাপ এর মুসলিমগুলো মনে করে কিতাবে ( কোরআন ব্যাতিত মানব রচিত সকল পুস্তক ; বিশেষ করে ইসলামিল বইগুলোকে উদ্দেশ্য করা হচ্ছে কিতাব বলে) কোনো কিছু গ্রহণ করা হয়, আজও ঘটনাটা কতটুকু বিশুদ্ধ তা দেখা হয় না। আমাদের সমাজে সমাজে বহুল প্রচলিত একটা কেচ্চা হলো হাবিল কাবিল এর আজগুবি কেচ্ছা , যেখানে বলা হয় তারা মেয়ের জন্য কুরবানি করে এবং একজনের কুরবানি কবুল হয় আরেক জনের হয় না...... এই ঘটনাতে দেখানো হয় যে সে সময় নিজ মাতৃ বোনদের বিয়ে করা হতো, অর্থাৎ ভাই- বোন এর বিয়ে হতো....। মূল কথা হলো এই কাহিনী কতটুকু বিশুদ্ধ ? উত্তর হলো এই মর্মে বিশুদ্ধ কোনো দলীল নেই। কুরবানি করা হয়েছে সত্য যার সমর্থন কোরআন দিয়ে থাকে কিন্তু কোরবানি কেন করা হয়েছে? এই প্রশ্নের জবাবে শক্তিশালী কোনো কিছু জানা যায় না। তবুও বিভিন্ন তাফসীরকারক সাহাবীদের বরাতে বিভিন্ন ঘটনা উল্লেখ করে থাকে, যার মধ্যে উক্ত ঘটনা সবচেয়ে প্রসিদ্ধ।
আমাদের উচিত যেটা বিশুদ্ধ সূত্রে আসে নি তা গ্রহণ না করা.... আল্লাহ রব্বুল আলামীন আমাদের সঠিক বুজ দান করুক, আমিন, আমিন, সুম্মা আমিন
টীকাঃ
দেখুন - সূরা মায়েদাহ-২৭ নং আয়াতের তাফসীর :
* তাফসীরে আহসানুল বয়ান
* তাফসীরে ফাতহুল মাজিদ
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।