#শর্ট_কাউন্টার_পোস্ট_by_muslim
সিরিজ পর্ব-৮৪
বাহাস ( ডিবেট) এর মূল বিষয় ছিল শরীয়তের বা দলীলের আলোকে ঈদে মিলাূুন্নবি সম্পর্কে । টান টান উত্তেজনা নিয়ে ভিডিও দেখা শুরু করলাম। ওহাবি পক্ষ দাবি করেছে " সিহাহ সিত্তাহ এর কিতাবে ' মিলাদ ' শব্দ নেই..."। তো এর জবাবে সুন্নি পক্ষ একটা রেওয়াত পেশ করল যার আরবি ইবারতে মিলাদ শব্দ আছে। রেওয়াতটা হলো -
কাইস ইবনু মাখরামা (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন, আমি ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হস্তী বছরে (আবরাহার বাহিনী ধ্বংসের বছর) জন্মগ্রহণ করি। তিনি বলেন, ইয়াসার ইবনু লাইস গোত্রীয় কুবাস ইবনু আশইয়ামকে উসমান ইবনু আফফান (রাঃ) প্রশ্ন করেন, আপনি বড় নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার চাইতে অনেক বড়, তবে আমি তার আগে জন্মগ্রহণ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতীর বছর জন্ম গ্রহণ করেছেন। আমার মা আমাকে এমন জায়গায় নিয়ে গেলেন যেখানে গিয়ে আমি পাখিগুলোর (হাতিগুলোর) মলের রং সবুজে বদল হয়ে যেতে দেখেছি। ( তিরমিজি ৩৬১৯)
সুন্নি সাহেব হয় তো জানে না যে এই রেওয়াতের মান যঈফ। আর যঈফ রেওয়াত আমাদের দলীল না। আর ওহাবি সাহেবও উলুমুল হাদীস ও উসূলে হাদীস এতে জ্ঞান কম তাই সে রেওয়াতটা যঈফ তা ধরতে পারেন নি। ওহাবি যদি কোনো মুহাক্কিক হতো তাহলে সাথে সাথে সনদ দেখে এটা দ্বইফ তা বুঝে যেতো...
বাঈ দা ওয় সুনৃনি সাহেব কে বলব যঈফ দলীল না দিয়ে সহীহ দলীল দিতে....
#প্রিন্স_ফ্রেরাসে
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।