তোমার চোখে দেখি আকাশ নীল,
ভালোবাসার মায়ায় ঢেকে যায় হৃদয়ে ধুলি ঝিলমিল।
তোমার হাসি আমার সকালবেলা,
তোমার নীরবতা_ চাঁদের আলোর খেলা।
তুমি কাছে এলে সময় থেমে যায়,
মুহূর্ত গুলো সুরে মিশে গান গায়।
তোমার নাম উচ্চারণেই বুক ভরে যায়,
তোমাকে ভালোবাসি বলতেই _ হৃদয়ে সুখ মিশে যায়।
তুমি যদি দূরে থাকো,মনে আসে মুষল ধারে বৃষ্টি,
তুমি জানো? আমার প্রতি প্রার্থনায় তোমাকে রেখেছি _ এ যে ভালোবাসার সৃষ্টি।
"ভালোবাসি " _ শব্দটি ছোটো,অনুভূতি বিশাল,
তুমি আমার প্রাণের গল্প,আমার অনন্ত কাব্যকাল।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।