আমরা মানুষ আমাদের মস্তিষ্ক খুব সাধারন ভাবেই অপর একজন মানুষকে একবারেই চিনতে অথবা তার যোগ্যতাকে শনাক্ত করে তাকে একটা মার্ক দিয়ে ফেলে অর্থাৎ পরীক্ষায় আমরা যেমন নাম্বার পাই সেরকম একটা নাম্বার দিয়ে ফেলি আমরা।। কিন্তু আমার মনে হয় আমাদের এই চিন্তাধারাটা থেকে বাইরে বেরিয়ে আসা উচিত। অন্তত যুব সংগঠন গুলার ক্ষেত্রে এই চিন্তাধারাটা পরিহার করা উচিত।। কারণ দেখুন আপনি হয়তো একটা প্রশিক্ষণ দিচ্ছেন অথবা প্রশিক্ষণ নিচ্ছেন সেখানে একজন মানুষ যে খুব ভালো কথা বলতে পারে অথবা একটা বিষয় তার যথেষ্ট জ্ঞান আছে কিন্তু কোন একটা কারণে মানসিক চাপের কারণে হোক বা শারীরিক প্রতিবন্ধকতার কারণে হোক সে ওই নির্দিষ্ট দিনে তার জ্ঞানটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারেনি তখন আমাদের সিস্টেম অনুযায়ী আমরা তাকে আর দ্বিতীয়বার সুযোগ দিতে চাই না,, এবং যে ঐদিন ভালো করেছে তাকেই বারবার সুযোগ টা দেওয়া হয় এতে করে যেটা হয় অপর প্রান্তের মানুষটি তার প্রতিভার বিকাশ ঘটাতে পারে না অথবা সে তার প্রতিভার দাম পায় না।। আবার ওই একজন ব্যক্তিকেই আমরা বারবার সুযোগ দিব এমনটা হওয়াও ঠিক নয় তাতে সে যতই ভালো হোক না কেন কাজটায় কারণ আপনাকে প্রত্যেকটা যুবককে তার প্রতিভা বিকাশের সুযোগ দেওয়া উচিত সে ভুল করুক একবার ভুল করবে দুইবার ভুল করবে তৃতীয়বার সে অবশ্যই ভালো কিছু করবে, কিন্তু আমাদের মস্তিষ্ক এমনই যে আমরা ভুল কে মেনে নিতে চাই না সে একবার ভুল করেছে মানেই সে কিছু পারে না তাকে আর সুযোগ দেওয়া যাবে না আমরা এই চিন্তাধারাটাতেই বিশ্বাসী।।
এবার নেতৃত্বের বিষয়ে আসা যাক।। আমরা বেশিরভাগ ক্ষেত্রে নেতা হিসেবে কাকে নির্ধারণ করে থাকি একটা যুব সংগঠনের ক্ষেত্রে,, অবশ্যই যে কাজটা সবথেকে ভালো পারবে তাকেই আমরা নেতা হিসেবে মেনে। কিন্তু সেই নেতৃতটা আমরা সহসা পরিবর্তন করতে চাই না বা কেউ তার পথ ছাড়তেও চায় না।। কিন্তু আমাদের কি উচিত না এমন একজন ব্যক্তিকেও একবার হলেও নেতৃত্ব দিতে দেওয়া যে এই কাজটা কখনো করেইনি।। আমি জানি আপনাদের দ্বিমত থাকবে যে, যে ব্যক্তি নেতৃত্ব দিতে পারে না তাকে কেন আমরা নেতা হিসেবে নির্বাচন করব,, কিন্তু একবার ভেবে দেখুন তো যাকে আপনি নেতা হিসেবে নির্বাচন করেছিলেন প্রথমে সেও যে ভালো নেতৃত্ব দেবে এটা কি আপনি নিশ্চিত ছিলেন? তাহলে দ্বিতীয় ব্যক্তির ক্ষেত্রে কেন আপনার নিশ্চয়তার প্রয়োজন হবে? তাকে সুযোগ দিয়েই দেখুন না হয়তো সে ভালো করবে না তার পরেও তাকে সুযোগ দিন,, কিন্তু আমরা মানুষ আমরা সব সময় সেরাটাকে বেছে নিই কিন্তু সেরাটাকে খোঁজার চেষ্টা করি না।। হতে পারে যে ছেলেটা কোন কথাই বলেনা আপনি যখন তাকে নেতৃত্বের ভার দিবেন তখন সেই ছেলেটাই চাপে পড়ে সব থেকে ভালো নেতা হয়ে উঠবে কিন্তু এই নেতৃত্ব পরিবর্তনের নিয়ম খুব কম সংস্থাতেই দেখা যায়,, দেখা গেলেও পরিবর্তনটা হয় নির্দিষ্ট কিছু মানুষের ভিতরে যারা খুব পারদর্শী কথা বলায় মানুষের সাথে মিশতে পারায় যারা খুব বেশি পারদর্শী তাদের ভিতরেই এই পরিবর্তনটা হয়,, আমরা কখনো সেই ছেলেটাকে সুযোগ দিয়ে দেখি না যে আসলে খুব বেশি কথা বলে না অথবা যে কথা বলতে চায় না।। আমরা এটা দেখি সে কথা বলছে না কিন্তু আমরা কখনো চেষ্টা করি না যে ছেলেটাকে এমন একটা পরিবেশ দিতে যেখানে সে কথা বলতে বাধ্য হয়।।
বিষয়টা বুঝতে অনেকেরই সমস্যা হতে পারে আবার অনেকের দ্বিমত থাকতে পারে। যদি কারো দ্বিমত থাকে অনুগ্রহপূর্বক আমাকে জানাবেন।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।