তুই মানসচিত্রে জন্মানো আবেগ, পুষ্পিত ডালিয়া,
বর্ণ হয়ে যায় সুরলৌলিক, গন্ধে লুটিস হিয়া।
তুই মন ক্যানভাসে প্রাণ-রঙ, প্রাঞ্জল মোনালিসা ,
চিত্র হয়ে যায় চিত্রকল্প, ভ্রমে জাগাস দিশা।
রোজ তোরে জোসনা দিয়ে স্মৃতির সওদা করি,
পাঁজর ভেঙে কান্না এলে তোরে জড়িয়ে ধরি।
তুই আমার অপরিহার্য বৈদ্য, মন অসুখের পথ্য,,
তুই আমার হৃদয় মুকুর, স্ব-কে চেনার সত্য।।
মায়ার পাল্লা ভারী হলে আকাশ পানে চায়,,
ব্যোমের নীল মমতার খোঁজে তোরই পানে ধায়।
তুই আমার শুকনো ডালে যত্নে গজানো কুশি,,
তুই আমার সবটুকু সাধ, আত্মা নিঙরানো খুশি।।
সদা তোরে আজাদি দিয়ে স্বপ্ন-সীমা বাড়ায়,
দুখ কাটিয়ে চরম সুখে তোরেই বুকে জড়ায়।
তুই আমার পরশ পাথর, শান্তিতে ভাস্মর দিয়া,,
তুই আমার সফর-সঙ্গী, আমার উইটোপিয়া।
তুই, হতাশ কালে আঁশের বাতি, উজ্জীবনী শক্তি,,
শুষ্ক মরুর সবটুকু নীর, প্রীতির স্বরভক্তি।।
তুই, ক্লান্ত দিনের শীতল বাতাস, শান্ত আরাম ঘুম,,
শুক্লপক্ষের সবটুকু চাঁদ, স্বপ্ন-কল্প-দ্রুম।