বিস্মৃতির পরে
বিস্মৃতির পরে।
শামীমা আকতার
src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=4281099001944725266" alt="image"> alt="image" src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=4281099001944725266">
যেদিন জগৎ-সংসার তুচ্ছ হবে— হবে—
পরিবার-পরিজনের
সফলতা-ব্যর্থতা সফলতা-ব্যর্থতা
আলোড়িত করবে না আর।
যদি বেঁচে থাকি!
ক্ষণে ক্ষণে স্মৃতি হারাবো,
সবার করুণা আর হাসির পাত্র হবো,
খাটের এক পাশ হবে ঠিকানা।
জীবনের সব অর্জন—
একটি ব্যাগে অনায়াসে গুছিয়ে নেবো।
যে কথা নিজের সাথেও হয়নি বলা,
সেদিন সে কথা বলবো;
বলবো তোমার যত কথা।
ভুল বকছি মনে করে—
সবার মজার পাত্র হবো।
একদিন সব স্মৃতি মুছে যাবে,
মিটে যাবে সব লেনদেন;
যেটুকু সম্বল রয়ে যাবে,
সেটুকু শুধুই তুমি!