মহাযাত্রার সন্ধিক্ষণে
মহাযাত্রার সন্ধিক্ষণে
শামীমা আকতার
alt="image" src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=12275437729089218008">
src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=12275437729089218008" alt="image">
বহু বহু দিন…
বহু বহু কাল আগে,
মরুদ্যানের সন্ধানে এক কাফেলায়—
সঙ্গী ছিলে মোর সফরের।
হৃদয়ে পাইনি খুঁজে—
ছিলে শুধু ঝাপসা কোনো স্মৃতির পাতায়।
বহু বহু দিন,
বহু বহু কাল পেরিয়ে—
আমি এখন নাবিক মহাসমুদ্রের।
বন্দরের বিম্বিত আলোয়,
খুঁজে নিয়ে বললে আমায়—
“মোরা যে আত্মার আত্মীয়।”
হে মরু সহচর,
বন্দরের বন্ধু মোর—
দূরের বাঁশি বাজল আবার,
নেই ভয় আর হারিয়ে ফেলার;
হারাবার;
ঠিকানা রইল জানা দু’জনের।
ভাবতে না ভাবতেই—
দু’জাহাজ দু’দিকে যায় সরে;
মহাসমুদ্রের গভীর থেকে গভীরতরে,
দূর… বহু দূরে…
মোরা যে মহাযাত্রী মহাকালের!