#একটু_উষ্ণতার_খোঁজে
#একটু_উষ্ণতার_খোঁজে
#মো_নাছির_উদ্দিন
তোমাকে মনে পড়ে—
কুয়াশাচ্ছন্ন হাড়-কাঁপানো শীতের ভোরে,
যখন হিমশীতল মৃদু হাওয়া
হীরক-কাটা ছুরির মতো লাগছে জোরে।
তোমাকে মনে পড়ে—
সকাল, দুপুর, সন্ধ্যা ও গভীর রাতে,
যখন পথে, মাঠে, উঠোনেতে খড় জ্বালিয়েও
উষ্ণতার খুব অভাব ঘটে।
তোমাকে মনে পড়ে—
আঁধার-কালো ঘুমের মাঝে মধ্যরাতে,
যখন শরীরের রক্তগুলো বরফ হয়ে
বুকের ভেতর জমাট বাঁধে।
তোমাকে মনে পড়ে—
মুখ ফিরিয়ে থাকো যখন গোমড়া মুখে,
যখন শিশু, বৃদ্ধ, যুবারাও আশা বাঁধে--
তোমার আলতো উষ্ণতায় একটুখানি থাকবে সুখে।
#enolej_idea