Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
ই-নলেজ আইডিয়া হলো এমন একটি চিন্তানির্ভর প্ল্যাটফর্ম, যেখানে মানুষ শুধু তথ্য নয়, চিন্তা শেয়ার করে। এখানে জ্ঞানীরা একত্র হন, নতুনরা পথ খুঁজে পান, এবং সবাই মিলে তৈরি হয় একটি জ্ঞানভিত্তিক উম্মাহ। এটি জ্ঞানচর্চাকে দৈনন্দিন জীবনের অংশ বানানোর একটি প্রচেষ্টা, যেখানে লেখা, ভাবা ও শেখা—সবই হয় মুক্তভাবে।আজই যোগ দিন!নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।

eID: #3292 এর সম্পাদনার ইতিহাস

মূল লেখায় ফিরে যান

বর্তমান ভার্সনসম্পাদনা 31 জানুয়ারি করেছেন MdAUKhan

#শেষ_চিঠিশেষ চিঠি

(কন্টেন্ট সম্পাদনা করা হয়নি)
লিখেছেন 31 জানুয়ারি , লেখক: মো: নাছির উদ্দিন

#শেষ_চিঠি

#শেষ_চিঠি 

#মো_নাছির_উদ্দিন 

কৈশোর পেরিয়ে যৌবনে যখন পা দিয়েছি–

প্রথম দেখাতেই সোনালির  

বড্ড মায়ায় পড়ে গেলাম।

সাহসহীন বুকে কোনো দিনই বলার

সুযোগ হলো না।

পড়াশোনার পাঠ চুকিয়ে

শহর ছেড়ে  যখন কর্মস্থলে  যাচ্ছি–

এমন এক সন্ধ্যায় তার বাসায় গিয়ে, 

এক বুক সাহস নিয়ে জানতে চাইলাম—

আমায় ভালোবাসে  কি না।

এদিক-সেদিক চেয়ে–

অস্ফুট স্বরে বলল,

“চোখ দেখে বুঝে নিতে হয়।”

তার মায়াভরা চোখের চাহনি

মিষ্টি মুখের উচ্ছ্বাস দেখে

আমি ভেবে নিলাম —

সে আমাকে ভালোবাসে,

বড্ড বেশিই ভালোবাসে। 

তার হাসি  মুখখানি দেখব বলে,

শত মাইল দূর থেকে ছুটে গিয়েছি কত বার! 

একটি বারের জন্যও–

সে নিরাশ করেনি।

যতদিন ফোন দিয়েছি–

অপর প্রান্তে তাকেই পেয়েছি।

ডাকযোগে কত যে চিঠি দিয়েছি!

পিয়ন ও এসেছে যথারীতি  । 

তার শেষ চিঠির শেষ লাইন—

“আমার জন্য আর অপেক্ষা করো না,

আমি রাজপুত্র পেয়ে গিয়েছি।”

আমি আজও বলতে পারিনি—

আমি রাজপুত্র হতে চাইনি,পারতামও না।

আমি মানুষ হতে চেয়েছি।

একজন সাধারণ সাদামনের মানুষ।

#enolej_idea
📢 Notice Board
No active notices
ই-নলেজ আইডিয়া(Enolej Idea) হলো লেখালেখির কেন্দ্রীয় প্ল্যাটফর্ম যেখানে যেকোনো ধরনের লেখা—সাহিত্য, বিজ্ঞান, গবেষণা নোট, মতামত, প্রতিবাদী লেখা, ধর্মীয় চিন্তা, ব্যক্তিগত নোট বা দৈনন্দিন ভাবনা—নিরাপদ, সুশৃঙ্খল ও স্থায়ীভাবে সংরক্ষণ করা যায়। এটি সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ওয়েবসাইটে ছড়িয়ে থাকা অগোছালো কনটেন্টকে একটি ভেরিফাইড, রেফারেন্সযোগ্য ডিজিটাল পোর্টফোলিওতে রূপান্তর করে, যা ব্যক্তির বুদ্ধিবৃত্তিক পরিচিতি ও দীর্ঘমেয়াদি ব্র্যান্ডিং গড়ে তোলে। প্রতিটি লেখার জন্য ইউনিক ডিজিটাল আইডি (eID) ও কপিরাইট সুরক্ষা প্রদান করা হয়, ফলে লেখা চুরি হলেও আসল লেখক সহজে শনাক্তযোগ্য থাকে। ধারাবাহিক কনটেন্ট স্বয়ংক্রিয়ভাবে সাজানো, এক ক্লিকেই ই-বুক বা বইয়ের খসড়ায় রূপান্তর, ব্যক্তিগত খসড়া গোপন রাখা এবং একটি সক্রিয় কমিউনিটির মাধ্যমে পাঠকের সাথে সরাসরি সংযোগ—সব সুবিধাই এখানে একসাথে পাওয়া যায়। ই-নলেজ আইডিয়া মূলত ব্যক্তির চিন্তা ও জ্ঞানকে একটি স্থায়ী, সুরক্ষিত ও সার্বজনীনভাবে স্বীকৃত ডিজিটাল লেখক ইকোসিস্টেমে রূপ দেয়। IDEA = Independent Digital Expression & Authorship.
সেরা ১০ জন পরীক্ষক

  1. MdAUKhan

    7 টি পরীক্ষণ কার্যক্রম



  2. শামীমা আকতার

    1 টি পরীক্ষণ কার্যক্রম



  1. মোহাম্মদ জাহিদ হোসেন

    203 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    10 টি আইডিয়া ব্লগ

  2. ক্বলমী সুর

    91 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    4 টি আইডিয়া ব্লগ

  3. জামিনুল রেজা

    61 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    3 টি আইডিয়া ব্লগ

  4. রাতিন আহমেদ

    42 পয়েন্ট

    0 টি প্রতিক্রিয়া

    0 মন্তব্য

    2 টি আইডিয়া ব্লগ

...