#তুমি_চিনবে_কেমন_করেতুমি চিনবে কেমন করে
#তুমি_চিনবে_কেমন_করে
#মো_নাছির _উদ্দিন
কোন দিন যদি আবার দেখা হয় তোমার সাথে,
শত বছর হলে–বেঁচে যদি থাকি।
তুমি চিনবে কেমন করে ?
হৃদয় পটে যতই ছবি আঁকি।
ঝাঁকড়া চুলের শোভা যে আর নেই,
ভাঙা চোয়াল –চুল গুলো সব সাদা।
তুমি চিনবে কেমন করে?
মনের ভিতর বাড়ছে শুধু ধাঁধাঁ।
দাঁত গুলি মোর চলে গিয়েছে আগে,
কথা গুলো ভাঙা কাঁপা কাঁপা।
তুমি চিনবে কেমন করে?
চোখ দিয়ে আজ যায় না মোরে মাপা।
শরীরখানা শীর্ণ অতিশয়,
কাল খারাপ আজ যে ভীষণ ভালো।
তুমি চিনবে কেমন করে?
দিন রাত যে আমার কাছে কালো।
সময় টা তো মূখ্য বিষয় নয়,
ডান হাতে আজ থাকে সাদা ছড়ি।
তুমি চিনবে কেমন করে?
বাম হাতে যদিও তোমার ঘড়ি।।
enolej_ideaঘড়ি।।