প্রেমাঘাত
কোথাও যেন পড়েছি—
পুরুষ মানুষের চোখে জল বেমানান;
কান্না করাটাও নাকি কঠিন।
নিজের উপরেই এই তত্ত্বের এক্সপেরিমেন্ট চালালাম— দেখলাম,
সত্যিই সহজে কাঁদা যায় না।
কিন্তু আজ ঠিক আমার কী হলো, জানি না।
কি-বোর্ডে অনবরত আঙুল চালাচ্ছি,
অথচ লেখাগুলো ঝাপসা দেখছি;
চোখ ছুঁয়ে বুঝতে পারি—
আমি কাঁদছি।
তবে কি আমি খুব বেশিই দুখ পেলাম?
কি সেই দুখের কারণ—
যা আমার পাথুরে হৃদয়কেও ঝর্ঝরিত করে দিল? বহু খুঁজেও আমি সুহাসিনীর প্রেমাঘাত ছাড়া কোন ক্ষত খুঁজে পাইনি।
রচনায় : রফিক আতা
—রচনাকাল
১৩, ১২, ২০২৫ইং
রবিবার