গ্রন্থের আন্দোলিত মোহানামোহনা
গ্রন্থের আন্দোলিত মোহনা
—রফিক আতা—
যখন রাত, কিবা শরৎ,
অথবা হিমেল, বহে বসন্ত—
প্রতিটি ঋতুর ভাঁজে খুঁজি আলো,
গ্রন্থের সাদা পাতার সুগন্ধে সুষমিত ভাব।
অবিরত ঝরে পড়ে
ইলমের সচ্ছ সফিদ নূর;
গ্রন্থের পাঠে জেগে থাকে মন
অষ্টপ্রহর ক্লান্তিহীন নিমগ্নতায় ভরপুর।
কাগজের ভাঁজে
স্বপ্নেরা জোনাকির সাজে,
বিস্তৃত জ্ঞানের মায়ায় ভেসে
আলো ঝরে প্রভুর কুদরতি ইশারায়।
সেই আলোয় চলি পথ—
আকাশ শুভ্র, সিরাতের রথ;
একটি শিশিরস্নাত জীবনের ঠিকানা
খুঁজে পাই গ্রন্থের আন্দোলিত মোহনায়।
রচনাকাল—
ছয়, এগারো, পঁচিশ।
বৃহস্পতিবার।
alt="image" src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=504924366513741025">
src="https://idea.enolej.com/?qa=blob&qa_blobid=504924366513741025" alt="image">