হেমন্তের নিঃশ্বাস
মোহাম্মদ জাহিদ হোসেন
গদ্যকবিতা | জানুয়ারি ২২, ২০২৬
সিরিজ-নিঃশ্বাসের চক্র-২
উত্তরের বাতাসে দোল ওঠে ধীরে,
বন ম্লান, নিঃশব্দ ছায়া জড়িয়ে।
সবুজের চাদর ছিঁড়ে পড়ে,
শীতের রং নামে ধীরে ধীরে।
এক এক করে ঝরে পাতা,
ধুলো মেখে যায় পুরনো পথে।
স্মৃতির ভগ্নাংশ হাতে ধরে,
বিদায় দেয় নিরব রাতের কাছে।
ডালগুলো আকাশে হাত ছড়ায়,
শূন্যতার আলো খুঁজে চায়।
চাদর মুড়ে বসে প্রকৃতি,
হিম-স্পর্শে মৌন হয়ে যায়।
শুকনো পথের ভিড়ে হাওয়া বয়ে যায়,
মাটির বুকে ক্লান্তি জাগে পাতায়।
মধুর নীরবতা ঢেকে রাখে ব্যথা,
সময় থামে, শুধু নিঃশ্বাস বাকি থাকে।
মাটির গায়ে মড়মড় শব্দ,
জীর্ণ হলুদে লজ্জার আলো।
শাখে শাখে শূন্যতার সুর,
স্মৃতি উড়ে যায় দূর আকাশের কাছে।
তবু নিঃশব্দে জন্ম নেয় নতুন গান,
ঝরে পড়া পাতার কানে কানে গাই।
বসন্ত ফিরে আসবে আবার,
নব প্রাণে ভরে দেবে এই রিক্ত বন।
#হেমন্তেরনীরবতা #প্রকৃতিরগীতি #ঝরেপড়াপাতা #নবজাগরণ #সময়েরসুর #বাংলাকবিতা
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।