[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

রোজার কাযা হলে করনীয়

৭২৪ জন পড়েছেন
০

রমজান ও রোজা

লেখক: Tipu SUltan | সিরিজ আইডি: #73 | পর্ব নং: 1
eID · যাচাই হচ্ছে…

আপনাকে তিনটি কাজ করতে হবে:

image

এক: এই বিলম্বের কারণে আল্লাহর কাছে তওবা করতে হবে; যে অবহেলা হয়েছে সে অবহেলার কারণে অনুশোচনা করতে হবে এবং ভবিষ্যতে এ রকম না করার দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেন: “হে ঈমানদারগণ! তোমরা সকল গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা কর; যাতে তোমরা সফলকাম হতে পার।”[সূরা নূর, আয়াত: ৩১] এ বিলম্ব করাতে গুনাহ হয়েছে; এর থেকে তওবা করা ওয়াজিব।

দুই: একটা সংখ্যা ধরে নিয়ে অনতিবিলম্বে রোজা আদায় করে নেয়া। কারণ আল্লাহ তাআলা কাউকে তার সাধ্যের বাইরে কোন কিছু চাপিয়ে দেন না। সুতরাং যে কয়দিন রোজা ভেঙ্গেছেন বলে ধারণ হচ্ছে সে কয়দিন কাযা করে নিন। যদি আপনার মনে হয় দশদিন তাহলে দশদিন কাযা করুন। যদি মনে করেন এর চেয়ে বেশি তাহলে এর চেয়ে বেশি দিন অথবা কম দিন আপনার ধারণা অনুযায়ী কাযা করুন। যেহেতু আল্লাহ তাআলা বলেছেন: “আল্লাহ কাউকে তার সাধ্যাতীত কোন কাজের ভার দেন না।” [সূরা বাকারা, আয়াত: ২৮৬] আল্লাহ তাআলা আরও বলেন: “সাধ্যানুযায়ী আল্লাহকে ভয় কর” [সূরা তাগাবুন, আয়াত: ১৬]

তিন: যদি আপনি সামর্থ্যবান হন তাহলে প্রতিদিনের বদলে একজন মিসকীন খাওয়ান। সবদিনের খাদ্য একজন মিসকীনকে দিয়ে দিলেও হবে। আর যদি আপনি অসামর্থ্যবান হন তাহলে রোজা রাখা ও তওবা করাই যথেষ্ট হবে।

প্রতিদিনের বদলে অর্ধ সা’ স্থানীয় খাদ্য বিতরণ করতে হবে। অর্ধ সা’ এর পরিমাণ হচ্ছে- আড়াই কিলোগ্রাম।

আমি টিপু সুলতান — একজন সংবাদকর্মী, Jagonews24-এর প্রতিনিধিত্ব করি। মানুষের কথা, সমাজের না-দেখা গল্প আর ঘটনাপ্রবাহের ভেতরের সত্য তুলে ধরাই আমার পেশা ও দায়বদ্ধতা। মফস্বল হোক বা রাজধানী — সবখানেই খুঁজি সংবাদের মানে, মানুষের ভাষা। ই-নলেজ আইডিয়ায় আমার প্রতিটি লেখা একটি দায়বদ্ধতা — সত্য বলার, যুক্তি তুলে ধরার, আর পাঠককে ভাবতে শেখানোর। লিখি তথ্যের ভিত্তিতে, থাকি মানবতার পাশে। jagonews24.com
eID: 391
প্রকাশিত01 মার্চ 2024 (52 পয়েন্ট)
বিভাগরমজান

এই লেখকের অন্যান্য সিরিজ

3 প্রতিক্রিয়া

০

প্রিয়তে নিয়ে রাখলাম। আল্লাহ যদি রোযা পর্যন্ত বেচে থাকার তৌফিক দেন, কাজে লাগবে।

আল্লাহর কাছে ফরিয়াদ জানাই- আল্লাহ যেন এবার আমাকে সব ক'টা রোজা রাখার তৌফিক দান করেন। আমিন।
ফলোয়ার হিসেবে রইলাম, নেক্সট পোষ্টের অপেক্ষায়। <3

পোষ্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

01 মার্চ 2024 প্রতিক্রিয়া প্রদান করেছেন (12 পয়েন্ট)  
০
সুন্দর হয়েছে।

আপনাকে অনেক ধন্যবাদ গুরুত্বপূর্ণ বিষয় আলোকপাত করার জন্য।

আপনাদের উন্মুক্ত ব্লগিং যাত্রার সাথী হতে চাই,শিখতে চাই। আমিও রমজান নিয়ে একটি লেখা লিখেছি অনুমোদনের অপেক্ষায়,আশা করি প্রতিক্রিয়া জানাবেন।

ইনশাআল্লাহ, আমরা প্রত্যেকেই যেন রমজানের রোজা সঠিকভাবে পালন করি।আমিন।
01 মার্চ 2024 প্রতিক্রিয়া প্রদান করেছেন (31 পয়েন্ট)  
০

প্রিয় লেখক,

আপনার লেখাগুলোকে বিভিন্ন সিরিজ আকারে সাজাতে পারেন।


আপনার কয়েকটি লেখা সিরিজ আকারে যুক্ত করে দিলাম।এখন থেকে সিরিজ আকারে বা ধারাবাহিক পর্ব আকারে লেখাগুলো সাজাতে পারবেন।


এখন থেকে মনে হবে লেখকের প্রোফাইল ই একটা মিনি বই, যার লেখক আপনি নিজেই।আপনার শব্দ,আপনার সৃষ্টি আপনার নামে।


আপনার সিরিজের সকল পর্ব দেয়া হয়ে গেলে উপরে 'ই-বুক' এ ক্লিক করে অটোমেটিক বই এ কনভার্ট করতে পারবেন, চাইলে এটাকেই পাবলিকেশনকে দিয়ে প্রচ্ছদ ছাপিয়ে বই বের করতে পারবেন।


সুতরাং আপনার লেখক প্রোফাইল ই একটা জীবন্ত পোর্টফলিও! 


শুভ কামনা রইল।আপনার লেখালেখির যাত্রা শুভ হোক।

-

টিম ই-নলেজ।

15 ডিসেম্বর 2025 প্রতিক্রিয়া প্রদান করেছেন ♛ (1,757 পয়েন্ট)  

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

রমজানের সংবাদ আগে দেওয়া প্রসঙ্গে..

পবিত্র মাহের রমজান মাস আসার কিছু দিন আগে থেকেই প্রায় সবার স্ট্যাটাস, মেসেজ, ফটো, পোস্ট ইত্যাদিতে প্রচলিত একটি কথা পাওয়া যায় যে, "রাসুল (সাঃ) বলেছেন, যে ব্যক্তি রমজানের খবর প্রথম কাউকে দিবে তার জন্য জাহান্নামের আগুন…

০ ০ ২০০ ১ মিনিটের পড়া

রমাজানে যেসব সাধারণ ভুলগুলো আমরা করে থাকি।

রমজান মাস: সচেতন থাকি, ভুলগুলো এড়াই রমজান মাস, বরকত ও পুণ্যের মাস। এই মাসে আমরা আল্লাহর রহমত, মাগফিরাত এবং জান্নাতের নৈকট্য লাভের আশায় রোজা রাখি, ইবাদত-বন্দেগিতে মনোনিবেশ করি। কিন্তু অনেক সময় আমরা কিছু ভুল করে থাকি…

০ ১ ৩৮৯ ২ মিনিটের পড়া

পর্ব 2 জেনে নিন এবারের মাহে রমজানের সেহরি ও ইফতারের সময়সূচী ২০২৪

রমজান (আরবি: رمضان রামাদান, ) হল ইসলামী বর্ষপঞ্জিকা অনুসারে নবম মাস, যেই মাসে বিশ্বব্যাপী মুসলিমগণ রোজা পালন করে থাকে। রমজান মাসে রোজাপালন ইসলামের পঞ্চস্তম্ভের মধ্যে তৃতীয়তম। রমজান মাস চাঁদ দেখার উপর নির্ভর করে ২৯ অথবা…

০ ৩ ৮৬১ ১ মিনিটের পড়া

বাবা আদম এক ভাষী হলে আমরা বহুভাষী হলাম কি করে?

প্রশ্ন : ছোটবেলা থেকে এই প্রশ্নটার আমি উত্তর খুজেছি, পাই নি। আব্রাহামিক ধর্ম অনুসারে আমরা সবাই বাবা আদম ও মা হাওয়া থেকে এসেছি। আল্লাহ তো তাদের কথা বলার শক্তি দিয়েই দুনিয়াতে পাঠিয়েছেন। অর্থাৎ তাদের একটা ভাষা ছিলো।…

০ ০ ৩৮ ৩ মিনিটের পড়া

পর্ব 186 সময় হলে বলা যায়

সময় হলে বলা যায় মোহাম্মদ জাহিদ হোসেন ছোটগল্প। ২৫ জুন, ২০২৬ অভিকের বাবা একটা কথা প্রায়ই বলতেন। “রাগ হলে আগে চুপ থাক। পরে যা বলার বলিস।” ছোটবেলায় কথাটা শুনলে মেজাজ খারাপ হতো। অন্যায় দেখলে তখনই জবাব দেওয়া দরকার, তাই…

০ ০ ১২০ ৫ মিনিটের পড়া
...