[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

নবী প্রেমের আযান

৬৮ জন পড়েছেন
০

এক অন্য মরুর প্রেম

লেখক: রফিক আতা | সিরিজ আইডি: #157 | পর্ব নং: 34
eID · যাচাই হচ্ছে…

হে রাসূলে আরাবি,

‎বহুকাল হতে বহুকবি,
‎মনের ডায়েরিতে,
‎ধ্যানের নৈঋতে,
‎এঁকেছিল তোমার ছবি।
‎
‎তোমার নূরে মুগ্ধ কবি
‎হাসান ইবনে সাবিত,
‎কা'ব, জামী, আল-বুসীরী—
‎প্রেমে হয়েছে নিবেদিত।
‎
‎তোমার প্রেমে নজরুলের
‎কলম পেয়েছে রব,
‎জসীমউদ্দীনও খুঁজেছেন
‎মদিনারই অনুরাগ-সব।
‎
‎মরুর প্রেম এ হৃদয়ে,
‎আমি অধম, এক না'দান;
‎আমার মুখে মানায় কি আর
‎নবী-প্রেমের আযান?
‎
‎তবু আশা রাখি অন্তরে,
‎করো না আমায় বঞ্চিত;
‎তোমার প্রেমকাব্যের কাতারে
‎থাকি যেন সদা সমর্পিত ।
‎
‎— রফিক আতা
‎২৩.০৬.২০২৬|মঙ্গলবার


আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 11 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6282। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4139
প্রকাশিত26 জুন (6,282 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 43 নবী প্রেমের গজল

স্বপ্নতরী শূন্য হেরি আঁখি ছলছল অশ্রুসজল, ‎ভাবনার শিয়রে জমে নবীপ্রেমের গজল। ‎যে রাত গলে গলে ঝরে আমার অগোচরে, ‎সে কি জানে, মদিনার প্রেমকাব্য মোর অন্তরে? ‎ ‎জোছনারা চুপিচুপি নামে মদিনার আঙিনায়, ‎আমার ব্যাকুল মন ছুটে সেই…

০ ০ ৬৩ ১ মিনিটের পড়া

পর্ব 42 প্রেমের সওগাত

পথের তট হতে অচেনা বেদুইন ডেকে ‎পুছবো—ওরে শুন, নবিজির শহর কোথায়? ‎সবটুকু আবেগ অনুভূতি গুছিয়ে নিয়ে ‎নেমে যাবো সেই বাটে—নবিজি শায়িত যেথায়। ‎ ‎আমার প্রথম দৃষ্টি খুঁজবে সবুজ গম্বুজ, ‎সহায় হোস, ওরে আদিম হাওয়া, সে রোজ; ‎মদিনার…

০ ০ ৫৭ ১ মিনিটের পড়া

পর্ব 87 নিঃশব্দ প্রেমের গীত

এই রাত বাড়ুক, ‎সাথে বাড়ুক পিরিত, ‎নিশাচর গেয়ে যাক, ‎নিঃশব্দ প্রেমের গীত, ‎ ‎আঁধার গাঢ় হোক, ‎গাঢ় হোক প্রণয়, ‎প্রেম স্নিগ্ধ হোক , ‎কায় মন-সর্বসত্তাময় ‎ ‎রফিক আতা ‎২১,৬,২৬|রবিবার

০ ০ ১০২ ১ মিনিটের পড়া

পর্ব 58 প্রেমের প্রথা

শুরু সবে থরোথরো প্রেমের প্রথা, হৃদয়ে কত কাশফুল, বুনোফুল, গুল্মলতা। তবু হিয়া শূন্য—জমে না কোনো বাক্য, তোমায় নিয়ে লিখিনা কতদিন কোনো কাব্য। প্রেমময় উন্মাদ আমি, শত আকুলতা, তোমায়-আমায় নিয়ে রটুক খবর যথাতথা। সুহাসিনী! তুমি…

০ ০ ৩৬৮ ১ মিনিটের পড়া

পর্ব 17 ফানা ও প্রেমের পথ

তুচ্ছ দুনিয়া যখন বুকে দেয় সংকীর্ণতার শ্বাস, ‎তখন দরগাহ পথে রেখো তোমার অন্তর আশ। ‎মসজিদের দুয়ারে কড়া নাড়ো নীরব দুঃখ ভরে, ‎সিজদার ভাঁজে খুঁজে পাবে রহমত সাগর ঘরে। ‎ ‎এযে শুধু ইট-পাথরের গণ্ডি নয়, রফিক, ‎এখানে ফানা হয় অহংকার…

০ ০ ৪২৮ ১ মিনিটের পড়া
...