[UPDATED] Enolej Idea-তে লেখা প্রকাশের নিয়ম জানতে পূর্ণ নির্দেশনা দেখুন...
Enolej Idea-তে আপনাকে স্বাগতম! আপনার লেখাগুলো কি বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে আছে? নিজের লেখার পরিচয়, স্বীকৃতি ও স্থায়ী ডিজিটাল ঠিকানা চান? Enolej Idea বাংলাভাষী লেখকদের জন্য তৈরি একটি কেন্দ্রীয় লেখালেখির প্ল্যাটফর্ম। এখানে রয়েছে নিজস্ব Author ID, প্রতিটি লেখার স্বতন্ত্র eID, লেখক পোর্টফোলিও এবং eID Scan-এর মাধ্যমে লেখার পরিচয় যাচাইসহ নানা সুবিধা। নিজের লেখক পরিচয় তৈরি করুন। লেখালেখি শুরু করুন। লেখক হিসেবে নিবন্ধন করতে এখানে ক্লিক করুন...।
মূল অংশে যান

তুমি বই, আমি বুকমার্ক,

৫৮ জন পড়েছেন
০
eID · যাচাই হচ্ছে…

‎তব অবশীভূত জীবনে
‎প্রচ্ছদ হয়ে অধিকার ফলাতে আমি আসিনি,
‎মলাট, ফর্মা কিংবা গল্প হয়ে
‎অর্ধাঙ্গ হওয়ার স্পর্ধাও আমার নেই।
‎
‎মম খাহিশ অতি নগণ্য—
‎তব জীবন-সঞ্চালনের ফাঁকে
‎কভু ক্লান্তিরা নেমে এলে,
‎মুহূর্তের জন্য ফুলস্টপ এঁকে রেখো
‎থমকে থাকা নিঃশ্বাসের পাশে।
‎
‎অথবা কখনো অতি বিমর্ষতায়
‎জীবন হতে অব্যাহতি নিতে চাইলে,
‎বুকমার্ক ভেবে রেখে দিও তব উদরে;
‎বিষাদ নেমে গেলে নাহয়
‎দূরে ঠেলে দিও।
‎
তবু জেনো—
‎গ্রন্থের মতোই আমি অপেক্ষায় থাকব,
‎প্রয়োজনের ক্ষণটুকুতে
‎পুনরায় খুলে দেখিবার আশায়।
‎
—রফিক আতা
‎১৬.০৬.২০২৬, মঙ্গলবার


আমি রফিক আতা, ই-নলেজ এর একজন যাচাইকৃত লেখক। আমি এই প্ল্যাটফর্মে যুক্ত আছি প্রায় 11 মাস 3 সপ্তাহ ধরে, এবং এ পর্যন্ত 305 টি লেখা ও 11 টি প্রতিক্রিয়া প্রকাশ করেছি। আমার অর্জিত মোট পয়েন্ট 6282। ই-নলেজ আমার চিন্তা, জ্ঞান ও কণ্ঠকে সবার মাঝে পৌঁছে দিতে সহায়তা করেছে।
সোর্স: নিজস্ব আইডিয়া, ই-নলেজ আইডিয়া এ প্রথম প্রকাশিত
eID: 4137
প্রকাশিত26 জুন (6,282 পয়েন্ট)
বিভাগকবিতা

এই ব্লগটির প্রতিক্রিয়া দিতে দয়া করে প্রবেশ কিংবা নিবন্ধন করুন ।

সংশ্লিষ্ট ব্লগগুচ্ছ

পর্ব 34 মন মলাটের প্রচ্ছদ তুমি

তুমি প্রচ্ছদ এই মন-মলাটের, গল্পের শেষ পাতা শেষ বিকেলের। আমি তোমার কবিতায় খুঁজি মান, ঝেড়ে ফেলি আঁধারের অভিমান। তোমার নামে গাঁথি মালতী, যেহেতু প্রেম—তুমি মায়াবতী। শরতের কাশফুল, তুমি মায়াফুল, ঋতুর পাশে আমার প্রেম আকুল।…

০ ০ ৪৬ ১ মিনিটের পড়া

পর্ব 51 মদিনার মহা আমেজ

তিনি গুলবাহার, আমি আঁধার, ‎তাঁর রৌশনে হিয়া সিক্ত আমার। ‎মম মনের গভীর স্তর থরথর, ‎বুকের বাঁ-পাশ দরুদেরই ঘর। ‎ ‎মুহাম্মদ সা. মুর্শিদ আমার, ‎তাঁর গুণকীর্তনে কলম উৎসর্গ। ‎দিন-রাতের এক কামনা আমার— ‎তার সুপারিশে যেন মিলে…

১ ০ ২৮ ১ মিনিটের পড়া

পর্ব 50 রশীদি রওশন

পাহালিয়ার তীরে ধাবমান যে হাওয়া, ‎জ্ঞাত ভূলোক, জানে জান্নাতুল মাওয়া। ‎রশীদি মেহফিল হতে রুশদ-ঝরনা লয়ে, ‎ছুটছে কারা পৃথ্বীর পথে নববি বার্তা বয়ে! ‎ ‎রশীদি রওশনে রঞ্জিত রুহের মিনার, ‎ইলমের ইশারায় জাগে নিদ্রিত দিগন্তপার।…

০ ০ ৩৫ ১ মিনিটের পড়া

পর্ব 8 যতো দূরে আকাশ

একদিন আমি আর বন্ধু শিমল, ‎দেখিলাম ঝাউবনে নেমেছে আকাশ বিমল। ‎মেঘের মতো আকাশ পাড়ি অদূরে— ‎হয়তো ছোঁয়া যাবে, সেথায় ছুঁয়ে যাবে অধরে। ‎ ‎তারপর বহুদিন পর একদিন, ‎ইচ্ছে হলো ঝাউবন-নীলিমায় হবো লীন। ‎যেই ভাবা, সেই কাজ— ‎কাচের মতো…

০ ০ ৩৩ ১ মিনিটের পড়া

পর্ব 7 ঘুষি

অবাধ গোস্যায় ওবাড়ির এক ছোকরারে মেরেছিলাম ঘুষি; ঘুষির চোটে ঠোঁট ফেটে রক্ত ঝরে, জমিন যা নিলো চুষি। ক্ষতে লাগায়ে মলম, তার মা বিচার নিয়ে এলো তড়িঘড়ি; মায়ের পিটুনির ভয়ে দুদিন নাগাদ আমি ফিরি নাই বাড়ি। সেই ছেলেটাও আজ বড় হলো…

০ ০ ৩৪ ১ মিনিটের পড়া
...