রাস্তায় রাস্তায় ব্যাপক বাক্যের ভিড়,
আমি সেই বাক্য কোথায় পাই, বলো—
যে বাক্যে নত হয় তাগুদের শির।
ভিড়ের ভেতর দমে যায় সত্যের জাগ্রত সুর।
পথে প্রান্তরে তুমুল শব্দের মিছিল,
আমি সেই শব্দ কোথায় পাই, বলো—
যে শব্দে দুমড়ে মুচড়ে যায়
প্ল্যাকার্ড আর বিলবোর্ডজুড়ে ছন্দের সমাহার,
আমি সেই ছন্দ কোথায় পাই, বলো—
যে ছন্দের বজ্রে উচ্চারিত হয়
নগ্ন নগরের বিরুদ্ধে প্রতিবাদী স্বর।
চিহ্নিত মোড় আর গ্রন্থাগারে কত পত্র-সাহিত্য,
আমি সেই পত্র কোথায় পাই, বলো—
যে পত্রের ভাঁজে ভাঁজে রচিত হয়
ঋণে-ঋদ্ধ পিতা আর পতিতা মায়ের সত্য।
আমি খুঁজি সেই বাক্য, সেই শব্দ,
যা মিথ্যার প্রাচীর ভেঙে দেয়;
আমি খুঁজি সেই পত্র,সেই ছন্দ,
অলঙ্কার নয়, ইতিহাস হয়ে ওঠে।
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।