লেখকঃ মোহাম্মদ জাহিদ হোসেন
লেখার ধরনঃ বিশ্লেষণধর্মী
তারিখঃ ২৬ অক্টোবর ২০২৫
বিয়ের আগে আমরা মেয়েকে অনেক কিছু শেখাই—কীভাবে হাসিমুখে কথা বলতে হয়, কীভাবে অতিথি আপ্যায়ন করতে হয়, কীভাবে সংসার চালাতে হয়।
কিন্তু একটা জিনিস শেখাতে প্রায়ই ভুলে যাই—
কীভাবে নিজের মর্যাদা, আত্মসম্মান, আর মানুষ হিসেবে নিজের অবস্থান ধরে রাখতে হয়।
আমরা বলি, “পরিবারের কথা বাইরে বলো না।”
কিন্তু বলি না, “নিজের কষ্ট নিজের ভিতর পচতে দিও না।”
আমরা বলি, “স্বামীর সঙ্গে উচ্চস্বরে কথা বলো না।”
কিন্তু বলি না, “অন্যায়ের সামনে মাথা নিচু কোরো না।”
আমরা বলি, “ঘরটা গুছিয়ে রাখবে।”
কিন্তু বলি না, “নিজের ভেতরের ঘরটাও গুছিয়ে রাখবে।”
সংসার মানে চুপচাপ মানিয়ে নেওয়া নয়।
সংসার মানে বোঝাপড়া, সম্মান, আর ভারসাম্য।
যে মেয়ে চুপ থেকে কষ্ট জমায়, সে ধীরে ধীরে নিজের ভিতরটা হারিয়ে ফেলে।
আর যে মেয়ে দৃঢ়ভাবে নিজের কথা বলতে জানে—
সে সংসারকেও বাঁচায়, নিজেকেও বাঁচায়।
বিয়ের আগে মেয়েকে শেখান—
তুমি নতুন ঘরে যাচ্ছ, কিন্তু নিজের পরিচয় ফেলে যাচ্ছ না।
তুমি কারও কন্যা ছিলে, এখন কারও স্ত্রী হবে—
কিন্তু তুমি প্রথমে একজন মানুষ।
যার অনুভূতি আছে, বুদ্ধি আছে, সম্মান আছে।
তাকে শেখান—
ভালোবাসা মানে সবকিছু সহ্য করা নয়;
ভালোবাসা মানে এমন জায়গা তৈরি করা, যেখানে দু’জনেই নিঃশঙ্কচে কথা বলতে পারে।
তাকে শেখান—
কান্না দুর্বলতার নয়, সংবেদনশীলতার চিহ্ন;
আর হাসি, কোনো মুখোশ নয়—জীবনের আলো।
একজন মা-বাবা হিসেবে দায়িত্ব শুধু মেয়েকে সাজিয়ে পাঠানো নয়।
তাকে প্রস্তুত করা—মন দিয়ে, মানস দিয়ে, চিন্তা দিয়ে।
তাকে শেখান কীভাবে সম্পর্কের জটিলতা বোঝে নিতে হয়,
কীভাবে নিজের সীমারেখা টানতে হয়।
কারণ সংসার টিকিয়ে রাখার ভার একা মেয়ের নয়,
এটা দুইজন মানুষের যৌথ দায়িত্ব।
এবং হ্যাঁ—
যেমন মেয়েকে শেখান ধৈর্য,
তেমনি ছেলেকেও শেখান শ্রদ্ধা।
যে ছেলে নারীর সম্মান বোঝে না, সে কখনোই প্রকৃত পুরুষ নয়।
যেমন যে মেয়ে নিজের মর্যাদা ভুলে যায়,
সে নিজের সুখ ধরে রাখতে পারে না।
সংসার কখনও একপাক্ষিক সহনশীলতায় টেকে না।
যেখানে একজন সবসময় দেয় আর অন্যজন কেবল নেয়,
সেই সংসার নীরবে ভেঙে পড়ে।
তাই মেয়েকে শেখান—
চুপ থাকতে নয়, দৃঢ় থাকতে।
যেন সে ভালোবাসে, কিন্তু নিজের সত্তা হারিয়ে নয়;
যেন সে মানিয়ে নেয়, কিন্তু নিজের মর্যাদা ভেঙে নয়;
যেন সে সংসার গড়ে, কিন্তু নিজেকে ভাঙে না।
#মেয়েদের_শিক্ষা #নারীর_সম্মান #সংসারের_বাস্তবতা #মেয়ের_প্রস্তুতি #মানবিক_জীবন #বিয়ের_আগে_বোধ #সচেতন_অভিভাবক #নারীর_দৃঢ়তা #enolej_idea
লেখাটি কপি করতে 'অনুলিপি' এ ক্লিক করুন।